Saturday, March 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বৃষ্টির কথাও ভাবতে হচ্ছে লিটন-ফার্গুসনকে

September 20, 2023
in নিউজ, ফিক্সচার, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বৃষ্টির কথাও ভাবতে হচ্ছে লিটন-ফার্গুসনকে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বকাপ শুরু হতে সপ্তাহ দুয়েক বাকি। তার আগে সরগরম ঢাকার মাঠ। মিরপুরের হোম অব ক্রিকেটে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ইনজুরি শঙ্কার কথা ভেবে দুই দল মাঠে নামবে নিজেদের দ্বিতীয় সারির দল। বিশ্বকাপের জন্য দুই দলই নিয়মিত একাদশে বেশ কয়েকজন ক্রিকেটার বিশ্রাম পেলেন।

বৃহস্পতিবার দুপুর দুইটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। খেলা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও জিটিভিতে।

বুধবার সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক লকি ফার্গুসন সমীহ করলেন টাইগারদের, ‘বাংলাদেশের স্পিন আক্রমণ দারুণ। ব্যাটাররা প্রস্তুত হচ্ছে। বিশ্বজুড়ে খেলায় স্পিন উইকেটে খেলার অভিজ্ঞতা আছে। এরপরেও আমি নিশ্চিত ভিন্ন চ্যালেঞ্জ থাকবে। আমরা সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় নেতৃত্বে লিটন দাস। ফিরছেন তামিম ইকবালও। তবে মূল পরীক্ষা মাহমুদউল্লাহ রিয়াদের। বিশ্বকাপ দলে জায়গা পেতে এই সিরিজে তাকে রান করতেই হবে। তামিম-রিয়াদ ফেরা প্রসঙ্গে লিটন বলছিলন, ‘দেখুন, দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে সুবিধা হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা খেলাটা উপভোগ করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই উপভোগ করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।’

বৃহস্পতিবারের ম্যাচে দুই দলকে মাথায় রাখতে হবে বৃষ্টির কথা। নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন বলেন, ‘বৃষ্টি আসবে না, এমনটাই প্রত্যাশা করব।’ টাইগার অধিনায়ক লিটন দাসের কণ্ঠেও, ‘গত কিছু দিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতখানি প্র্যাকটিস করতে পারব। হয়ত প্র্যাকটিস ছাড়াই মেইন ম্যাচে খেলতে হতে পারে।’

সিরিজ সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
২১ সেপ্টেম্বর ১ম ওয়ানডে মিরপুর
২৩ সেপ্টেম্বর ২য় ওয়ানডে মিরপুর
২৬ সেপ্টেম্বর ৩য় ওয়ানডে মিরপুর

Previous Post

২০০ টাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Next Post

ফের বাংলাদেশ দলে শ্রীধরন শ্রীরাম

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

9
সতর্ক করলেন তামিম
বিশেষ প্রতিবেদন

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

5
সাকিব এখন গ্র্যাজুয়েট
বিশেষ প্রতিবেদন

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

4
Next Post
ফের বাংলাদেশ দলে শ্রীধরন শ্রীরাম

ফের বাংলাদেশ দলে শ্রীধরন শ্রীরাম

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

by cricbdadmin
0
9

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসছে। চলতি মাসেই বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বের মেয়াদ...

সতর্ক করলেন তামিম

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

by cricbdadmin
0
5

রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সংযোগস্থলে আয়োজিত এক দোয়া মাহফিলেই উঠে এলো বাংলাদেশের ক্রিকেটের বড় এক নামের ভবিষ্যৎ ভাবনা। অসুস্থ মির্জা আব্বাসের...

সাকিব এখন গ্র্যাজুয়েট

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

by cricbdadmin
0
4

পবিত্র রমজান মাস শেষের পথে, সামনে আসছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন...

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

র‍্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মিরাজ-নাহিদরা

by cricbdadmin
0
4

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে যে আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল, তারই প্রতিফলন মিলেছে সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে।...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

ক্রিকেটের বাইরের খেলায় ব্যস্ত বিসিবি

by cricbdadmin
0
6

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ঈদের ছুটিতে গেছে বাংলাদেশ জাতীয় দল। তবে মাঠের এই সাফল্যের বিপরীতে প্রশাসনিক অঙ্গনে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD