জাতীয় দলে ঝড়ের বেগে জাতীয় দলে নাম লিখিয়েছিলেন তিনি। আবার বাদও পড়েন ঠিক ঝড়েরই বেগে! সেই আলোচিত ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী এবার জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন। নতুন জীবন শুরু করলেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। সহপাঠীকে জীবনসঙ্গী করলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার সন্ধ্যায় স্ত্রীসহ বিয়ের ছবি প্রকাশ করেছেন শামীম। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট এবং অবশেষে আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।’
বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারও শামীমকে শুভেচ্ছা জানিয়েছে। এক বার্তায় লিখেছে, ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। আপনাদের দুজনকেই অভিনন্দন।’
একবছর আগে জাতীয় দলে খেলার সুযোগ পান তিনি। সুযোগ পেলেও হতাশ করেন টিম ম্যানেজমেন্টকে। তারপর আর দলে জায়গা পাননি। জাতীয় দলের হয়ে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে শামীম তুলেছেন ১২৪ রান। গড় ১৫.৫ ও স্ট্রাইক রেট ১১১.৭।
২২ বছর বয়সী শামীম জাতীয় দলে ফিরতে লড়ে যাচ্ছেন।










Discussion about this post