Thursday, March 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিয়ের জন্য শ্রীলঙ্কা সফর মিস লিটন দাসের

July 12, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিয়ের জন্য শ্রীলঙ্কা সফর মিস লিটন দাসের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ইঙ্গিতটা আগেই ছিল। লিটন দাস যেতে পারবেন না শ্রীলঙ্কা সফরে। ঠিক তাই হয়েছে। চলতি জুলাইয়ে লঙ্কানদের সঙ্গে ওয়ানডে সিরিজটা মিস করছেন এই তারকা ক্রিকেটার। সফরসূচি ঠিক করার আগেই ঠিক হয়ে গিয়েছিল তার বিয়ের লগ্ন। এ কারণেই খেলা হচ্ছে না এই সিরিজে।

সাতপাকে বাঁধা পড়বেন লিটন দাস। তার আগে ছুটির আবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ইংল্যান্ডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই হয়েছিল তার আশীর্বাদ পর্ব। বিয়ে ২৮ জুলাই। সাতপাকে বাঁধা পড়ার আগে গত বৃহস্পতিবার ছুটির আবেদন নিয়ে বিসিবির মিরপুরের অফিসে যান লিটন।

এরপরই বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমে বলেন ক্রিকেট পরিচালনা বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, মা-বাবার পছন্দের মেয়েকে বিয়ে করছেন লিটন দাস। পাত্রীর নাম- দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। দিনাজপুরের মেয়ে। তবে এখন থাকেন রাজধানী ঢাকাতেই। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

এদিকে বিয়ে করেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানও। তিনি অবশ্য বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বিয়ে সেরে ফেলেছেন। তবে স্ত্রী-কে নিজ বাসায় তুলে আনেন নি। সামাজিক আনুষ্ঠানিকতা বাকী। এবার বৌভাত অনুষ্ঠান। যা হবে ১৩ জুলাই। মুস্তাফিজের বৌভাত অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার অতিথি থাকবেন।

জাতীয় দলের তারকা মুস্তাফিজের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। আর নববধূ সুমাইয়া পারভিন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পাঁচ লাখ এক টাকা দেনমোহরে ২২ মার্চ বিয়ে হয়েছে তাদের।

Previous Post

ম্যাকগ্রার বিশ্বরেকর্ড ভাঙলেন স্টার্কের

Next Post

নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

Related Posts

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট
বিশেষ প্রতিবেদন

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

10
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

5
স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই
বিশেষ প্রতিবেদন

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

7
Next Post
নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

Discussion about this post

সর্বশেষ..

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

by cricbdadmin
0
10

শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তনের নির্দেশনা দিয়েছে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

by cricbdadmin
0
5

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ...

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

by cricbdadmin
0
7

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু শুক্রবার

by cricbdadmin
0
6

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

পিএসএলে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
5

আগামীকাল ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর। যেখানে এবার উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD