জাতীয় ক্রিকেট লিগে খেলতে তিনি এখন যশোরে। কিন্তু একদিন আগেই চতুর্থ বিয়ে বার্ষিকীর কেক কাটলেন ইমরুল কায়েস। চার বছর আগে ১৪ সেপ্টেম্বর বিয়ে করেন জাতীয় দলের এই ওপেনার।
এবারের বিয়ে বার্ষকীটা মন্দ কাটেনি। স্ত্রী রুবাইয়াকে নিয়ে কেক কাটলেন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাংক্ষীদের শুভকামনা পেলেন। পরে ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ইমরুল কায়েস লিখলেন, ‘আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষ্যে দারূণ একটা কেক, ভালবাসাময় শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।’
স্ত্রীর সঙ্গে কেক কাটার একটি ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ইমরুল।



