বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের নানা মন্তব্যে প্রায়ই সরগরম হয় ক্রিকেটাঙ্গন। এবারো তেমনটা হল। বিস্ময়কর হলেও সত্য মুশফিকুর রহিীম যে ছক্কা মারতে পারেন, তা জানতেনই না পাপন। তার এমন মন্তব্য জানতে পেরে সোমবার সংবাদ মাধ্যমের সামনে হাসলেন মুশফিক। আচরণবিধির কারণে এ উইকেট রক্ষক ব্যাটসম্যান শুধু বললেন, এবার হয়তো উনার ভাবনা বদলাবে, যে আমি পারি।
শনিবার শ্রীলঙ্কার দেওয়া ২১৪ রান টপকে ম্যাচ জিতে চমক দেখায় বাংলাদেশ। ম্যাচে ৩৫ বলে ৭২ রানের অসাধারণ ইনিংস খেলেন মুশফিক। যাতে ছিল ৫টি চার ও ৪টি বিশাল ছয়। পরে এনিয়ে পাপন বলেন, ‘তামিম-সৌম্য যে মারতে পারে, এটা আমাদের জানা ছিল। লিটন যে মারতে পারে, জানা ছিল না। মুশফিক তো না-ই। সত্যি বলতে, মুশফিককে সবার সামনে কালকেও বলেছি- তুমি যে এরকম মারতে পারো, আমি জানিই না! গত এক-দেড়-দু্ই বছর যদি দেখেন, মুশফিক ছয় মারতে গেলে বাউন্ডারিতে আউট হয়। আমি সবসময় বলি যে ও ছয় মারার খেলোয়াড় না।’
অথচ মুশি ছক্কায় বেশ দক্ষ। এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে এ ডানহাতি মেরেছেন ১১৭ ছক্কা, টাইগারদের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। তারপরও বোর্ড সভাপতি এমন মন্তব্য করেন। মুশফিক শুধু বলেন, ‘এই ইনিংসের পর হয়ত উনি ভাববেন যে আমি পারি, আলহামদুলিল্লাহ। হয়তো উনি অন্যরকমভাবে আমার খেলা দেখেছেন। গত ২-৩ মাস আমরা যতটা কঠোর পরিশ্রম করেছি, সেটার ফল মিললে একটা ভালো লাগা থাকেই। হয়তো অনুশীলন উনি দেখেননি। ম্যাচে সেটা কাজে লেগেছে।’
নিদাহাস ট্রফিতে বুধবার আবার মাঠে নামবে বাংলাদেশকে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।









Discussion about this post