Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবির বিরুদ্ধে আইনি লড়াইয়ে বিজয়

December 1, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সুপার লিগ নিশ্চিত গাজী গ্রুপের, জয় পেয়েছে ধানমন্ডিও
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বিপিএল নিলামকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটে চলছে নতুন এক উত্তেজনা। রেড ফ্ল্যাগ তালিকায় থাকার কারণে নিলাম থেকে নাম সরিয়ে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়ের। সেই সিদ্ধান্তকে ‘অন্যায়’ এবং ‘মানহানিকর’ দাবি করে বিসিবির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন তিনি।

আজ মিরপুরের বিসিবি কার্যালয়ে প্রবেশের পর গণমাধ্যমের সামনে নিজেই তা নিশ্চিত করেছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।

বিজয় জানান, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি ও উপদেষ্টার উদ্দেশে তিনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, যা বিসিবি গ্রহণ করেছে। তবে নোটিশের বিষয়বস্তু তিনি প্রকাশ করেননি। বলেন, সব তথ্য তার আইনজীবী জানাবেন এবং ২ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ’

বিজয়সহ মোট নয়জন ক্রিকেটারের নাম রেড ফ্ল্যাগ তালিকায় থাকায় তাদের ২০২৬ বিপিএলের নিলাম থেকে বাদ দেওয়া হয়। এরপর নাম পুনঃসংযোজনের দাবিতে তিনটি রিট পিটিশন করা হলেও হাইকোর্ট সেগুলো খারিজ করে দিয়েছেন। ফলে নিলাম থেকে বাদ পড়ার সিদ্ধান্ত বহাল থাকায় ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। বিজয়ই এখন এই লড়াইয়ের মুখপাত্র হয়ে উঠেছেন।

ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগই এই নিষেধাজ্ঞার কারণ বলে মনে করা হচ্ছে, যদিও বিজয় দৃঢ়ভাবে তা অস্বীকার করেছেন। তার দাবি, কোনো তদন্তে দোষী সাব্যস্ত না হয়েও তাঁকে এবং আরও কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে, যা শুধু অবিচার নয়, তাঁর সম্মান ক্ষুণ্ণ করেছে। তাই আইনি পদক্ষেপই এখন তাঁর শেষ ভরসা।

গত বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন এনামুল হক বিজয়। একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে ৩৯২ রান করে তিনি টুর্নামেন্টের শীর্ষ রানসংগ্রাহকদের তালিকায় ছিলেন পাঁচ নম্বরে। তবে ওই ফ্র্যাঞ্চাইজিটির চেক বাউন্সসহ নানা আর্থিক সমস্যাও সরব হয়েছিল কয়েকবার, যা পরোক্ষভাবে বিতর্কের জন্ম দেয়।

বিজয়ের মতোই মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমানসহ আরও কয়েকজন ক্রিকেটার নিলামে সুযোগ পাননি। বিষয়টি নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করলেও বিজয়ই সবচেয়ে সরব অবস্থান নিয়েছেন এবং সরাসরি বিসিবির বিরুদ্ধে আইনগত লড়াই শুরু করেছেন।

Previous Post

কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে

Next Post

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ-জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ-জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ-জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD