Wednesday, April 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবিতে শুরু বুলবুল অধ্যায়, নতুন চ্যালেঞ্জে প্রস্তুত

May 30, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবিতে শুরু বুলবুল অধ্যায়, নতুন চ্যালেঞ্জে প্রস্তুত
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ নেতৃত্বে এসেছে নতুন পরিবর্তন। দীর্ঘদিন দেশের বাইরে থেকে আন্তর্জাতিক ক্রিকেটের উন্নয়নে কাজ করা জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আজ শুক্রবার বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। অভিজ্ঞতা, দূরদৃষ্টি ও সততার জন্য পরিচিত এই ক্রিকেট ব্যক্তিত্বের নিয়োগকে অনেকেই দেখছেন বিসিবির সামনে এক ইতিবাচক মোড় হিসেবে।

ক্রিকেটার হিসেবে বুলবুল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তবে খেলোয়াড়ি জীবন শেষে তার বড় অবদান ছিল প্রশাসনিক ক্ষেত্রে। আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে কাজ করে তিনি বহু দেশের ক্রিকেট কাঠামো গঠনে সাহায্য করেছেন। আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ নানা দেশে কোচিং, অবকাঠামো উন্নয়ন ও ঘরোয়া লিগ গঠনের কাজ করেছেন তিনি।

এই অভিজ্ঞতা নিয়ে এবার নিজ দেশের ক্রিকেট বোর্ডে ফিরে এলেন নেতৃত্ব দিতে। এমন একজন প্রশাসককে দায়িত্বে আনা বিসিবির ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে আশার বার্তা। দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে বুলবুল নিজের ভূমিকা ব্যাখ্যা করেন এইভাবে, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে সাত ঘণ্টার। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’

যদিও জানালেন কোন টাইমফ্রেম ঠিক করে সভাপতি হননি তিনি। বলছিলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

বুলবুল দায়িত্ব নিচ্ছেন এমন এক সময়ে, যখন বিসিবিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অনাস্থার কারণে বিদায়ী সভাপতি ফারুক আহমেদকে হঠাৎ সরে যেতে হয়। এই রদবদল ঘিরে নানা বিতর্ক থাকলেও, বুলবুলের নিয়োগে বোর্ডের ভেতরে কিছুটা স্থিরতা ফিরে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পরিচালকরা একমত হয়েই বুলবুলকে সভাপতি নির্বাচিত করেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে তিনি পরিচালকের পদ পান এবং সেখান থেকেই সর্বসম্মত ভোটে বোর্ডের দায়িত্ব পান। এমন একজন নিরপেক্ষ, অভিজ্ঞ এবং সম্মানিত ক্রিকেট ব্যক্তিত্বের হাতে বিসিবির নেতৃত্ব থাকা দেশের ক্রিকেট প্রশাসনের জন্য নিঃসন্দেহে ইতিবাচক বার্তা বহন করে।

Previous Post

বিসিবির নতুন সভাপতি বুলবুল

Next Post

আমরা চাইব সাকিব ফিট থাকুক: বিসিবির সভাপতির প্রত্যাশা

Related Posts

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা
বিশেষ প্রতিবেদন

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

4
জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ
বিশেষ প্রতিবেদন

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

6
দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

3
Next Post
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আমরা চাইব সাকিব ফিট থাকুক: বিসিবির সভাপতির প্রত্যাশা

Discussion about this post

সর্বশেষ..

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

by cricbdadmin
0
4

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত বৈশাখী ক্রীড়া উৎসব থেকে দেশের প্রতিটি জেলায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা দিয়েছে...

জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

by cricbdadmin
0
6

পাকিস্তান সুপার লিগে আবারও আলো ছড়ালেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। পেশোয়ার জালমির জার্সিতে মুলতান সুলতান্সের বিপক্ষে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগকে ঘিরে অনিশ্চয়তার দীর্ঘ অধ্যায় শেষে এবার সামনে এগোনোর ইঙ্গিত মিলছে। দলবদলের তারিখ ঘোষণার পর ঘরোয়া ক্রিকেটে ফের...

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও সমীকরণ মিলল না রূপগঞ্জের

ডিপিএল মাঠে ফেরার পথে, ১৮-১৯ এপ্রিল দলবদল

by cricbdadmin
0
10

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে কাটল। তামিম ইকবালের নেতৃত্বে নতুন কমিটি...

নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের

বাংলাদেশ অংশ নিয়েই পাচ্ছে ৩ কোটির বেশি

by cricbdadmin
0
8

নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে নতুন ইতিহাস গড়ল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার ঘোষণা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD