সামনেই আসছে বৃষ্টির দিন। এরইমধ্যে মঙ্গলবার থেকে শুরু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরের চতুর্থ রাউন্ডে খেলা। সব মিলিয়ে জাতীয় দলের ১০ ক্রিকেটারকে ছাড়াই মাঠে গড়াচ্ছে বিসিএল।
প্রতিটি দল এরই মধ্যে ৩টি করে ম্যাচ খেলেছে। বাকি আরো তিনটি করে ম্যাচ। মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল লড়াই করবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল মুখোমুখি হবে। এরপর ১৭ এপ্রিল পঞ্চম ও ২৪ এপ্রিল ষষ্ঠ রাউন্ড শুরু হবে।
বিসিএলে চার দলের স্কোয়াড –
বিসিবি নর্থ জোন : মুশফিকুর রহীম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দীক, ধীমান ঘোষ, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, নাঈম ইসলাম, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন ও শরীফুল ইসলাম।
ওয়ালটন সেন্ট্রাল জোন : সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তাইবুর রহমান পারভেজ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরী, তানবীর হায়দার খান, খন্দকার মোশাররফ হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ শরীফ, রকিবুল হাসান, এবাদত হোসেন চৌধুরী, ইরফান শুক্কুর, আব্দুল মজিদ, মোহাম্মদ ইলিয়াস।
প্রাইম ব্যাংক সাউথ জোন : এনামুল হক বিজয়, সৌম্য সরকার, ফজলে রাব্বী মাহমুদ, তুষার ইমরান, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস আহমেদ, আল-আমিন জুনিয়র, কাজী নুরুল হাসান সোহান, নাহিদুল ইসলাম, খান আব্দুর রাজ্জাক, সাকলাইন সজীব, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম রাব্বী।
ইসলামী ব্যাংক ইস্ট জোন : মোহাম্মদ আশরাফুল, লিটন কুমার দাস, অলোক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বী, জাকির আলী অনিক, ইমতিয়াজ হোসেন চৌধুরী, সোহাগ গাজী, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী রাহী, এনামুল হক জুনিয়র, মেহেদী মারুফ, সাইফ উদ্দিন, নাজমুল ইসলাম অপু, সায়েদ খালেদ আহমেদ।



