Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ হতাশ করল টাইগারদের

July 6, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ইতিহাসের সেরা দল নিয়েই মিশনে গিয়েছিল বাংলাদেশ। গতবার দল খেলেছিল কোয়ার্টার ফাইনালে। এবার চোখ ছিল সেমি-ফাইনালে। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি। মাত্র ৩ জয় নিয়ে দেশে ফিরছে দল। গত মঙ্গলবার ভারতের কাছে হেরে সব শেষ টাইগারদের। এরপর শেষ ম্যাচে শুক্রবার পাকিস্তানের কাছে ৯৬ রানে হেরে শেষ মিশন।

এবারে বিশ্বকাপে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া কোন ব্যাটসম্যানই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন নি। আর বল হাতে সফল ছিলেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। হতাশায় ভুগেছেন খোদ ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।

অথচ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের বিশ্বকাপে পথচলাটা দুর্দান্ত হয় বাংলাদেশের এরপর জয়ের সম্ভঅবনা জাগিয়েও হারতে থাকে দল। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ে আবার ছন্দে ফেরার আভাস দিয়েছিল টিম টাইগার্স। তারপর আফগানিস্তানের কাছে জিতে শেষ চারে ওঠার আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। কিন্তু ভারত ও পাকিস্তানের কাছে হারে সব শেষ।

শনিবার পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশ টেবিলের পাঁচে থেকে চলতি বিশ্বকাপ শেষ করতে পারতো। কিন্তু এখন পরিস্থিতি যে অবস্থায় তাতে টিম টাইগার্স সপ্তম কিংবা অষ্টম স্থান পেতে পারে।

এই ব্যর্থতার মিছিলে সাকিব আল হাসান ছিলেন অনন্য। বিশ্বকাপে হাঁকিয়েছেন টানা দুই শতরান। সব মিলিয়ে করেন ৬০৬ রান। তুলে নেন ১১ উইকেট। এমন সাফল্য বিরল। অন্যদিকে মুস্তাফিজুর রহমান খরুচে থাকলেও নিয়েছেন ২০ উইকেট।

ব্যাটিং ভালো হলেও পুরো বিশ্বকাপে বাংলাদেশকে ভুগিয়েছে বাজে বোলিং-ফিল্ডিং। যা মেনে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, ‘শেষ ম্যাচ জিতলে হয়তো পাঁচে থাকতে পারতাম। হেরে যাওয়ায় সাত-আটে। হয়তো একটু যদি-কিন্তু, এদিক-সেদিক হলে অন্যরকম হতো। পাঁচে যাওয়ার সুযোগ ছিল। তবে সাতে গেলেই যে খুব হতাশ বা সফল নই, সেটাও পুরোপুরি বলা যাবে না। এখান থেকে ইতিবাচকভাবে নেওয়ার অনেক কিছু আছে। হয়তো আমরা আপসেট, আপনারা আপসেট, দর্শক আপসেট। ইতিবাচক দিক হয়তো বের করা কঠিন।’

সাকিব এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে করেছেন ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরিতে ৬০৬ রান। তাকে নিয়ে অধিনায়ক মাশরাফি বলেন, ‘খারাপ লাগছে সাকিবের জন্য। এরকম পারফরম্যান্সের পর তার দল সেমি-ফাইনাল খেলবে, এটিই প্রত্যাশিত। অন্যরা যারা রান করেছে বা উইকেট নিয়েছে, হয়তো সময়মতো করতে পারেনি বা প্রয়োজনের সময় হয়নি।’

মাশরাফির এটিই শেষ বিশ্বকাপ। এমন কী সহসাই শেষ হয়ে যেতে পারে তার ক্যারিয়ারও।

Previous Post

এনামুল হক বিজয়ের ব্যাটে শতরান

Next Post

৮ ম্যাচে ২০ উইকেট মুস্তাফিজের

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
‘বিশ্বকাপেই স্বরূপে ফিরবেন মোস্তাফিজ’

৮ ম্যাচে ২০ উইকেট মুস্তাফিজের

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD