Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের মেয়েরা

January 24, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ মিশনে বাংলাদেশের মেয়েরা
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্নের ফানুস নয়, বাস্তবতার জমিনে পা রেখেই বিশ্বকাপ মিশনে দেশ ছাড়লে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবারের লড়াই দক্ষিণ আফ্রিকায়। সেই মিশনে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা মেয়েদের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এবার বেশ প্রস্তুত টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও আশাবাদী।

দেশ ছাড়ার আগে সোমবার মিরপুরে তিনি বলছিলেন, ‘আমাদের এবারের দলটা খুবই ভারসাম্যপূর্ণ হয়েছে। অনেক তরুণী প্রতিভাবান ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। এর সাথে অনেক অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন। আমি অনেক আশাবাদী এই দল নিয়ে। দেশবাসীর কাছে আমি দোয়াপ্রার্থী। আমরা যেন সেখানে গিয়ে ভালো খেলতে পারি এবং অবশ্যই দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারি।’

এবারের বিশ্বকাপে ১০ দল নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে বাংলাদেশ। টাইগ্রেসরা রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের বাকি দলগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার বলছিলেন, ‘অনেকদিন আগে আমরা একটা ম্যাচ জিতেছি। আমার চতুর্থ আর অন্যদের হয়তো পঞ্চম বিশ্বকাপ। তো সবারই ইচ্ছে এবার যেন আমরা রেকর্ডটা ভেঙে ফেলি। আমার মোমেন্টাম যেটা অ্যাওয়েতে আছে, একটা মোমেন্টাম যদি ভালো পাই প্রথম ম্যাচে সেটা এগিয়ে নিতে পারলে ভালো। যাদের সঙ্গে এবার খেলা, গ্রুপ পর্বে দুই তিনটা ম্যাচ বের করে নিয়ে আসা সম্ভব আমার মনে হয়। শুধু একটা মোমেন্টাম দরকার আমাদের।’

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই ১৪ ফেব্রুয়ারি ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি ও ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই বাংলাদেশের।

বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল
নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সোবহানা মুস্তারি।

স্ট্যান্ড বাই: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা।

Previous Post

মালিক ম্যাজিকে জিতল রংপুর

Next Post

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

Related Posts

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

7
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

5
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

7
Next Post
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD