Thursday, May 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ জয়ের স্বপ্ন

June 1, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, র‌্যাংকিং, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হেসে-খেলে সিরিজ জয় বাংলাদেশের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে! সেই ফরম্যাটে এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দল। তেমন আশার কথাই শোনালেন আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের সহকারী কোচ দক্ষিণ আফ্রিকান কোচ নিক পোথাস। মিরপুরে তার অধীনেই চলছে আফগানিস্তান সিরিজের প্রস্তুতি ক্যাম্প।

ক্যাম্পের শেষ দিন এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হন চন্ডিকা হাথুরুসিংহের ডেপুটি। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন করে বসেন, ‘আপনি কি মনে করেন?’

তারপর পোথাস বলেন, ‘বাকি দলগুলো কীসের জন্য বিশ্বকাপে যায়? আমাদেরও কোনো ভিন্নতা নেই। ছেলেরা লক্ষ্যের প্রতি অবিচল। আমরা একটা বিশ্বকাপ জিততে চাই, নিজেদের গর্বিত করতে চাই। আমরা তা নিয়ে ভাবতে চাই না যা নিয়ন্ত্রণের বাইরে। আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নিব এবং নিজেদের সেরাটা দিব।’

বাংলাদেশে কোচিংয়ের সিদ্ধান্ত নিয়ে পোথাস বলেন, ‘এটা মোটেও কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। গত ১৮ মাস ধরে বাংলাদেশ দৃষ্টিনন্দন পারফরম্যান্স করছে। ছেলেদের সামর্থ্য আছে। গত ৬-৮ মাস ধরে দারুণ খেলছে। এদের সাথে কাজ করা রোমাঞ্চকর।’

২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ ভালো যায়নি বাংলাদেশের। তিনটি ম্যাচ জিতলেও দশ দলের মধ্যে অষ্টম হয়ে বিশ্বকাপ শেষ করে মাশরাফি বিন মুর্তজার সেই দল। অবশ্য এখন তামিম ইকবালের নেতৃত্বে বিশ্বকাপ সুপার লিগ ভাল কাটছে। ৮ সিরিজের মধ্যে বাংলাদেশ হেরেছে মাত্র দুটি। ১৫টি ম্যাচ জেতার পাশাপাশি একটি পরিত্যক্ত ম্যাচের সৌজন্যে ১৫৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে টাইগাররা।

Previous Post

আসছে দক্ষিণ আফ্রিকা

Next Post

১৩০৩ কোটি টাকার প্রস্তাবিত ক্রীড়া বাজেট

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
১৩০৩ কোটি টাকার প্রস্তাবিত ক্রীড়া বাজেট

১৩০৩ কোটি টাকার প্রস্তাবিত ক্রীড়া বাজেট

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD