Thursday, August 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট ক্যানভাস

বিশ্বকাপ কে জিতবে? সাকিবের উত্তর- ‘আমিই জিতবো।’

November 20, 2022
in ক্রিকেট ক্যানভাস, ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ কে জিতবে? সাকিবের উত্তর- ‘আমিই জিতবো।’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ফুটবল মানেই অন্যরকম এক উন্মাদনা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা বলে কথা। এই টুর্নামেন্ট যখন শুরু কাতারে, তখন মরুর বুকে এক ক্রিকেট আসরের প্রস্তুতি চলছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে টি-টেনের লড়াই। যেখানে বাংলা টাইগার্স দলের অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু ফুটবলের এই ভরা মৌসুমে যে উত্তাপ লেগেছে তাদের গায়েও।

সবার মুখে প্রশ্ন এখন একটাই-বিশ্বকাপ কে জিতবে? বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যখন প্রশ্নের উত্তরদাতা তখন তার উত্তর, ‘আমিই জিতবো।’ মানে সাকিবই জিততে চান বিশ্বকাপ, মজা করেই এটি বললেন বাংলাদেশের অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব বিশ্বকাপে সমর্থন করছেন আর্জেন্টিনাকে। লিওনেল মেসির বড় ভক্ত তিনি। অনেক আগেই বলে রেখেছেন, ‘যদি কখনো সুযোগ হয় তিনি মেসির সাথে চাঁদে যাবেন।’ এবার তো বিশ্বকাপেও থাকবেন তিনি। ২৬ নভেম্বর আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ মাঠে বসে দেখবেন তিনি। জানাবেন মেসিকে সমর্থন।

এখন আবুধাবি টি-টেন লিগ খেলতে সাকিব আছেন দুবাইয়ে। খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। রোববার এক ভিডিওতে বাংলা টাইগার্সের ক্রিকেটারদের প্রশ্ন করা হয়- বিশ্বকাপ কে জিততে পারে। দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই এবারের বিশ্বকাপের জন্য পছন্দের দলকেই এগিয়ে রাখছেন।

ভিডিওতে দেখা মিলল, টিম বাসে সাকিবের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপ জিতবে কোন দল?

জবাবে সাকিব উত্তর দিলেন, ‘আমি’। ইংল্যান্ডের ক্রিকেটাররা বেনি হাওয়েল, জ্যাক লিনটট বললেন তাদের দেশকেই রাখলেন এগিয়ে। নুরুল হাসান সোহান, মোহাম্মদ আমির আর্জেন্টিনার সমর্থক। অলরাউন্ডার বেন কাটিং আর ওপেনার ডেভন কনওয়ে এগিয়ে রাখলেন ব্রাজিলকে। দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম এগিয়ে রাখছেন ব্রাজিলকেই। কোচ আফতাব আহমেদ বললেন আর্জেন্টিনাই জিতবে শিরোপা।

এই উত্তেজনার মধ্যেই আগামী ২৩ নভেম্বর টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু হবে!

Related Posts

ম্যাকাইয়ে কেমন হবে উইকেট, পেস-বাউন্সের অপেক্ষায় বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ম্যাকাইয়ে কেমন হবে উইকেট, পেস-বাউন্সের অপেক্ষায় বাংলাদেশ

0
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

অনূর্ধ্ব-১৭, ১৯ ও ২৩ দল নিয়ে বিসিবির নতুন টুর্নামেন্ট

0
ইনজুরিতে সফর শেষ মুশফিকের
বিশেষ প্রতিবেদন

‘এই দলকে নিয়ে আমি গর্বিত’

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD