ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল থেকে হঠাৎ করেই নিজেকে সরিয়ে নিলেন সুনিল নারাইন। ক্যারিবিয় ক্রিকেট বোর্ড মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানায়, বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন নারাইন। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এখন তার কনুই ১৫ ডিগ্রির কম বাঁকে। এই অবস্থায় আত্মবিশ্বাসের ঘাটতি আছে তার। তাইতো ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড হতে যাওয়া বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন নারাইন।
এইতো গতবছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রায় দিয়েছিলেন। এরপরই বোলিং অ্যাকশনে পরিবর্তন আনেন তিনি।
সুনিল নারাইনের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ডাকা হয়েছে নিকিতা মিলারকে।


