Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপে দশ ব্যাটসম্যান খেলানোর পরিকল্পনায় বাংলাদেশ

May 23, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বিশ্বকাপে দশ ব্যাটসম্যান খেলানোর পরিকল্পনায় বাংলাদেশ

লেস্টার থেকে কার্ডিফে যাওয়ার আগে মোস্তাফিজ-সৌম্যরা ছবি: ফেসবুক

0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আসন্ন বিশ্বকাপের উইকেট হবে ব্যাটিং। ব্যাপারটি এরইমধ্যে অনুমান করতে পেরেছেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। যে কারণে তিনি চাইছেন বিশ্বকাপের মূল লড়াইয়ে টাইগার একাদশে দশ জন ব্যাটসম্যান। সে পরিকল্পনা নিয়েই আপাতত এগোচ্ছেন ইংলিশ এ কোচ।

দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পাওয়াদের মধ্যে শুধু মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন ব্যাটিংয়ে কম দক্ষ। তাইতো কোচ স্টিভ রোডস চাইছেন একাদশ এমনভাবে সাজাতে যেখানে দশজন ব্যাটসম্যান ব্যাটিং করতে পারেন, ‘লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলার চেষ্টা করছি। সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কেবল একজন বোলার থাকে যে ব্যাটিংয়ে অতো পারদর্শী নয়, তিনজন নয়। আমার মনে হয় এটা বড় রান করতে সাহায্য করবে। যখন অনেক বড় রান তাড়া করতে হবে তখন শেষ দিকে তিন-চার ওভারে অনেক উইকেট পড়তে পারে।’

এবারের বিশ্বকাপে বোলাররা খুব একটা সহায়তা পাবে না। যে কারণে দলের জয় পরাজয় ব্যাটসম্যানদের উপর নির্ভর করবে। এটা অনেকটাই নিশ্চিত রোডস। এ সুযোগ নিয়েই রোডস চাইছেন স্কোর যতটা সম্ভব বড় করতে, ‘এখানে উইকেট খুব ভালো। আউটফিল্ডও খুব গতিময়, বল করা তাই খুব কঠিন বিশেষ করে পাওয়ার প্লের সময়। কাজেই আমরাও বড় সংগ্রহ গড়তে পারব, সেটা বিস্ময়কর হবে না। এমন পরিবেশে আগে খেলিনি বলেই বড় স্কোর হতো। গত এক বছর ধরে আমরা প্রচুর খাটছি। ওয়ানডেতে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। আশা করছি এভাবে এটা ধরা রাখা যাবে।’

সম্প্রতি ডেথ বোলিংয়ে সাইফুদ্দিন দারুণ করায় এখন একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে নামতে পারছে বাংলাদেশ। পেস অলরাউন্ডার সাইফুদ্দিন একই সঙ্গে সামলাচ্ছেন তৃতীয় পেসারের দায়িত্ব। এমনকি মাশরাফির সঙ্গে ইনিংসের শুরু আর মোস্তাফিজের সঙ্গে শেষটায় রাখছেন অবদান।

বিশ্বকাপের মূল লড়াইয়ে টাইগার একাদশও রোডস ঠিক করে রেখেছেন। তাইতো তিনি বলেছেন একাদশে ব্যাটিংয়ে আনকোরা কেবল একজনই জায়গা পাচ্ছেন, ‘লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলার চেষ্টা করছি। সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কেবল একজন বোলার থাকে যে ব্যাটিংয়ে অতো পারদর্শী নয়, তিনজন নয়। আমার মনে হয় এটা বড় রান করতে সাহায্য করবে। যখন অনেক বড় রান তাড়া করতে হবে তখন শেষ দিকে তিন-চার ওভারে অনেক উইকেট পড়তে পারে।’

গেল ত্রি-দেশীয় সিরিজে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। বিশ্বকাপের মূল লড়াইয়ের যা স্টিভ রোডসকে দিচ্ছে স্বস্তি,‘তেড়েফুঁড়ে মারার সক্ষমতা আছে সাব্বিরের। শেষ ১০ ওভারে প্রচুর রান বাড়াতে পারে সে। যদি ওভারপ্রতি ৭ করে দরকার হয় তাহলে তার বোঝার ক্ষমতা আছে যে কাজটা তাকে শেষ করতে হবে। একই কথা খাটে মাহমুদউল্লাহর বেলায়। মোসাদ্দেক কি করতে পারে আপনারা দেখেছেন। এছাড়া মিরাজ, মিথুন, সাইফুদ্দিনকে আমরা শেষ পর্যন্ত ব্যাট করতে দেখতে চাই। পাঁচ, ছয়, সাত, আট, নয় এমন পজিশনে তারা খেলবে। মাশরাফিও মারতে পারে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২ জুনের ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। তার আগে আগামী ২৬ ও ২৮ মে পাকিস্তানে ও ভারতের বিপক্ষে দুটি প্রস্ততি ম্যাচে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল।

Previous Post

লেস্টার থেকে কার্ডিফে যাচ্ছে টাইগাররা

Next Post

সিপিএলে খেলবেন আফিফ

Related Posts

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো
অনান্য খেলা

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

2
জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

6
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
Next Post
সিপিএলে খেলবেন আফিফ

সিপিএলে খেলবেন আফিফ

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

by cricbdadmin
0
2

শেষ মুহূর্ত পর্যন্ত নেদারল্যান্ডসের জয়ই যেন সময়ের অপেক্ষা ছিল। কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের সমতাসূচক গোলে বদলে যায় পুরো...

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
6

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD