Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএল ধামাকা শুরু

January 4, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আবার জেগে উঠছে বাংলাদেশের ক্রিকেট। নির্বাচনী উত্তাপ শেষে এবার শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ধামাকা। শনিবার মাঠে গড়াবে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। দুপুর সাড়ে উদ্বোধনী ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে।

গতবারের মতো এবারো বিপিএল উন্মাদনায় ট্রফির জন্য লড়বে ৭ দল। ঢাকার পাশাপাশি ২০ ওভারের এই ক্রিকেট লড়াই হবে- চট্টগ্রাম ও সিলেটে। প্রতিদিন থাকবে দুটি করে ম্যাচ।

তারকা দ্যুতি এবার আরো বেশি উজ্জ্বল বিপিএল। কারণ প্রথমবারের মতো দেখা যাবে দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। দু’জনই আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত। জাতীয় দলে ফেরার পথে এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে।
রংপুর রাইডার্সেও আছে তারকার সমাহার। ক্রিস গেইল-অ্যালেক্স হেলসদের শেলডন কটরেল-রবি বোপারার মতো অভিজ্ঞরা দলে আছেন। আর দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যিনি চ্যাম্পিয়ন এক ক্রিকেটার। আগের ৫ বিপিএলের ৪বারই চ্যাম্পিয়ন তিনি।

চিটাগং ভাইকিংসের নেতৃত্বে মুশফিক। ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া লুক রনকি, মোহাম্মদ শেহজাদ ছাড়াও, দলে আছেন নাঈম হাসান, সাদমান ইসলাম ও খালেদ আহমেদের মতো উঠতি প্রতিভাবান ক্রিকেটাররা।

মাশরাফির দলের মূল চ্যালেঞ্জ দলের বোলিং বিভাগ। জানাচ্ছিলেন, ‘আমাদের দলটা এবার অনেক ভাল। শুধু বোলিং এ একটু ভাল করতে হবে। আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি এবারও আশা রয়েছে।’ ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহীম জানাচ্ছিলেন, ‘বিপিএলের প্রথম ম্যাচ সবাই চাইবে ভালভাবে শুরু করতে। আমরা শক্তিশালী দল না হলেও এবার নতুন করে সব শুরু করা হয়েছে। আশা করি ভাল একটা ম্যাচ উপহার দিতে পারবো।’

শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষায় ঢাকা ডায়নামাইটস। দলের নেতৃত্বে সাকিব আল হাসান। দেশের ক্রিকেটারদের মধ্যে আছেন- রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী। সঙ্গে বিদেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সুনীল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল।

এবারের বিপিএলের রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ। তার দলে আছেন মুমিনুল হক, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। বিদেশি তারকাদের মধ্যে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাটে, শ্রীলঙ্কার ইসুরু উদানা ও সেকুগে প্রসন্নে। দলটির কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।

Previous Post

এক নজরে বিপিএল

Next Post

এক নজরে বিপিএল সূচি

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

6
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post

এক নজরে বিপিএল সূচি

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
6

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD