ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বিশ্বকাপ থেকেই পুরনো চোট মাথাচাড়া দিয়ে ওঠে মাশরাফি বিন মর্তুজার। যে কারণে এ ডানহাতি পেসার শ্রীলঙ্কা সফরে ছিলেন বিশ্রামে। পরে বাংলাদেশের আর ওয়ানডে খেলার সুযোগ না থাকায় তিনি ছিলেন মাঠের বাইরেই। তাই অনেকেই মনেই জেগেছিল প্রশ্ন ছিল, নড়াইল এক্সপ্রেসকে নিয়ে। তবে সবাইকে ভুল প্রমাণ করে ফের চেনা পরিবেশে ফিরেছেন তিনি। শুরু করেছেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি।
সংসদ সদস্য ওয়ার পর থেকেই মাশরাফি মাঠের ক্রিকেট থেকে একটু দূরেই ছিলেন। অনেকেই হয়তো এমনটা ভাবছেন। কিন্তু না। এরমধ্যেই সময় করে নিয়োমিতই টাইগার ওয়ানডে অধিনায়ক আসতেন মিরপুর একাডেমিতে। নিজের ফিটনেস লেভেল উন্নতির জন্য পরিশ্রম করেন আপন মনে। শুধু তাই নয়, ভারী শরীর নিয়ে পেস বোলিং করা মুশকিল বিধায়, এক ধাক্কায় প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন এ দেশসেরা পেসার।
অনেকটা নিজ উদ্যোগে মাশরাফি শুরু করেছেন ফুল রানআপে বোলিং অনুশীলন। তার এমন আগ্রহ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন একসময়কার সতীর্থ ও বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। ওজন কমানো মাশরাফিকে এখন দেখতেও অনেক বেশি সতেজ মনে হচ্ছে তার কাছে, ‘মাশরাফি ১০ কেজি ওজন কমিয়েছে। দেখতেও অনেক সতেজ লাগে। দেখলেই বোঝা যায় যে, সে এখনও খেলতে আগ্রহী। চালচলনে স্পষ্ট, এখনও ভালো খেলার তাড়না রয়েছে তার মধ্যে। মাশরাফির মতো ক্রিকেটার যখন ফিটনেস নিয়ে এতো সিরিয়াস থাকে, তখন এটা আমাদের (নির্বাচক) জন্যও অনেক বড় সন্তুষ্টির বিষয়।’
বিপিএলে মাশরাফি এবার খেলবেন ঢাকা প্লাটুনের হয়ে। যেখানে দলটির সহকারী কোচ হিসেবে রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনিও জানিয়েছেন, মাঠে ফিরতে মরিয়া মাশরাফি, ‘খেলার ব্যাপারে আশাবাদী, পুরোটা খেলবে বলেই তো মাশরাফিকে নেয়া হয়েছে। আমার কাছে মনে হয় সে পুরোটা খেলবে, এবং ভালোভাবে খেলবে। ভালো পারফরম্যান্সও করবে।’









Discussion about this post