Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএল দিয়েই আশরাফুল ফিরতে চান জাতীয় দলে

January 2, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগই (বিপিএল) ক্যারিয়ারটা এলোমেলো করে দিয়েছে তার। এই টুর্নামেন্টেই ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল করেছিলেন তিনি। জড়িয়ে পড়েছিলেন ম্যাচ গড়াপেটার সঙ্গে। তারপর থেকেই নেই জাতীয় দলে।
দীর্ঘ সময় পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। চট্টগ্রাম ভাইকিংসের হয়ে এবারের বিপিএলে দেখা যাবে তাকে।

বুধবার দলের সঙ্গে প্রথমবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করলেন সাবেক অধিনায়ক। জানালেন ফ্রাঞ্চাইজি এই ক্রিকেটে দুর্দান্ত খেলেই ফের জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি। আশরাফুল জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছেন ২০১৩ সালের ৮ মে। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে। তারপর বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে দোষে প্রমাণিত হয়ে দীর্ঘদিন ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন।

সেই নির্বাসন শেষে এখন মুক্ত আশরাফুল। আগামী ৫ জানুয়ারি ষষ্ঠ বিপিএলে বন্দর নগরীর দলটির হয়ে মাঠ মাতাবেন। তার আগে জানালেন, ‘বাংলাদেশ দলে তো অবশ্যই খেলতে চাই। কারণ তিনটি বিশ্বকাপ খেলেছি বাংলাদেশের হয়ে। ২০০৩, ২০০৭ এবং ২০১১ সালে। ২০১৫ সালে নিষেধাজ্ঞা না থাকলে হয়তো তখন সুযোগ পেতে পারতাম। সামনে যেহেতু ২০১৯ বিশ্বকাপ রয়েছে, যদিও আমি সেটি নিয়ে চিন্তা করছি না। তার পরেও আমি মনে করি যে আমি যদি ভালো পারফর্মেন্স করতে পারি আমার অভিজ্ঞতাগুলো বিবেচনা করতে পারে।’

গত ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড পাঁচটি সেঞ্চুরি করেন আশরাফুল। এরপর পথ হারালেও বিপিএলে ঝড় তুলতে চান তিনি। বলেন, ‘নিষেধাজ্ঞা না থাকলে প্রিমিয়ার লীগে পাঁচটি সেঞ্চুরি নিয়ে হয়তোবা অনেক আলোচনা হতো। নিষেধাজ্ঞা ছিলো যে আমি আন্তর্জাতিক ক্রিকেট বা বিপিএলে খেলতে পারবো না। আমার মূল ফোকাসটি ছিলো এই বিপিএলেই। কারণ এখানে ভালো কিংবা ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারলে অনেক সহজ হবে।’

বিপিএলের ফিক্সিংয়ে সেই অধ্যায় শেষে এখন নতুন প্রত্যয় আশরাফুলের। জানান, ‘আমি যে অন্যায় করেছিলাম সে শাস্তি পেয়েছি। সে কারণেই কিন্তু ৫ বছর ৯ মাস বাইরে ছিলাম এই ফরম্যাটে। অন্যায় স্বীকার করেছি আর প্রায়শ্চিত্তও করেছি।’

Previous Post

ফের ক্রিকেটে ফিরলেন মাশরাফি

Next Post

টিকিট ২০০ থেকে ২০০০ টাকা

Related Posts

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

8
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

9
Next Post
ক্রিকেটাঙ্গনে একের পর এক দুঃসংবাদ!

টিকিট ২০০ থেকে ২০০০ টাকা

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
9

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD