ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৫ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ষষ্ঠ আসরকে ঘিরে বুধবার শুরু হয়েছে ক্রিকেটারদের আনুষ্ঠানিক প্রস্তুতি। জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততা শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। নব নির্বাচিত সংসদ সদস্য খেলবেন রংপুর রাইডার্সে। দলটি গতবারের চ্যাম্পিয়ন।
এছাড়া দেশের অন্য তারকা ক্রিকেটাররা কে কোন দলে চলুন দেখে নেই-
রংপুর রাইডার্স
মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু।
ঢাকা ডায়নামাইটস
সাকিব আল হাসান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান।
খুলনা টাইটানস
মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
তামিম ইকবাল, এনামুল হক, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন।
সিলেট সিক্সার্স
লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, নাসির হোসেন।
চিটাগং ভাইকিংস
মুশফিকুর রহীম, আবু জায়েদ রাহী, মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ।
রাজশাহী কিংস
মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুমিনুল হক, মেহেদী হাসান, ফজলে মাহমুদ, আরাফাত সানী।


