ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি তারকা ক্রিকেটারের কমতি নেই। একের পর এক বড় নাম যোগ হচ্ছে। এবার এই তালিকায় ইমরান তাহির। প্রথমবারের মতো বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলতে আসছেন দক্ষিণ আফ্রিকান এই স্পিনার। খেলবেন সিলেট সিক্সার্সের হয়ে। একইসঙ্গে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে টেনেছে এই ফ্র্যাঞ্চাইজি।
টি-টুয়েন্টিতে বিশ্বসেরা বোলারদের একজন তাহির। এই লেগ স্পিনার ২৩১ ম্যাচে নিয়েছেন ২৭৬ উইকেট। দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি লিগ এমজানসি সুপার লিগে (এমএসএল) ‘নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টসে’র হয়ে খেলেন তিনি। এমএসএলে ‘কেপটাউন ব্লিটজ’–এর হয়ে আলো ছড়িয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ। ক্যারিয়ারে ৯০ টি-টোয়েন্টি ম্যাচ ৭৭২ রানের পাশাপাশি স্পিন বোলিংয়ে ৬৮ উইকেট নেন তিনি।
সিলেট সিক্সার্স এবার দলে টেনেছে- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, পাকিস্তানি পেসার সোহেল তানভীর ও মোহাম্মদ ইরফান, আফগানিস্তানের গুলবদিন নাইব, ওয়েস্ট ইন্ডিজের দুই বিধ্বংসী ওপেনার নিকোলাস পুরান ও আন্দ্রে ফ্লেচাকের। দেশের ক্রিকেটারদের মধ্যে আছেন সাব্বির রহমান, নাসির হোসেনদের মতো মারুকটে ব্যাটসম্যান।
সবকিছু ঠিক থাকলে ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লড়াই শুরু। এবার অংশ নেবে ৭টি দল।



