Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিদায় বলেই ফেললেন আফ্রিদি

February 20, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টি-টুয়েন্টি অধিনায়ক আফ্রিদি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বিদায় ঘন্টা বেজেছিল অনেক আগেই। বয়সটাও তো কম হয়নি। ৩৬ পেরিয়েছেন সেই কবে। এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেয়া কঠিনই! তারওপর ক্রিকেট ক্যারিয়ারে কেটেছে প্রায় ২১টি বছর। অবশেষে শহিদ আফ্রিদি ঘোষণা দিয়ে ফেললেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে রোববার রাতে গুডবাই বললেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশোয়ার জালমি ও করাচি কিংসের আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

পিএসএলে এদিন অবশ্য ব্যাট হাতে ঝড় তুলেই সেই ঘোষণা দেন। করাচির বিপক্ষে ২৮ বলে ৫৪ রান করেন আফ্রিদি।

অবশ্য টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অনেক আগেই সরে গেছেন তিনি। তবে প্রিয় ফরম্যাট টি-টুয়েন্টিতে পাকিস্তানের হয়ে আরো কিছুদিন খেলতে চেয়েছিলেন। কিন্তু গত টি-টুয়েন্টি বিশ্বকাপ কথা বলছিল না তার ব্যাট। তারইতো নেতৃত্ব হারান তিনি।

আফ্রিদি জানালেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি আমি। ভক্তদের জন্য আগামী দুই বছর পিএসএলে খেলতে চাই। আমার কাছে এখন আমার ফাউন্ডেশন অনেক গুরুত্বপূর্ণ। বাকীটা সময় সেখানেই দেবো।’

২০১০ সালে আফ্রিদি খেলেন তার সর্বশেষ টেস্ট। এরপর ২০১৫ বিশ্বকাপের ওয়ানডে থেকেও বিদায়। এরপর টি-টুয়েন্টি স্পেশালিস্ট হিসেবে খেলে যাচ্ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে দেখা গেছে তাকে।

২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র ২৭টি। রান ১,৭১৬। সর্বোচ্চ রান ১৫৬। উইকেট ৪৮টি। তবে ওয়ানডে ম্যাচের সংখ্যা অনেক। খেলেছেন ৩৯৮ ম্যা। করেছেন ৮,০৬৪ রান। সর্বোচ্চ ১২৪। উইকেট ৩৯৫টি। ৯৮ টি-টুয়েন্টিতে তার রান ১,৪০৫, উইকেট ৯৭টি।

১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড ৩৭ বলে সেঞ্চুরি করে আফ্রিদি নিজের যোগ্যতার পরিধি দেখিয়ে দেন। এরপর বুমবুম আফ্রিদি ব্যাট হাতে ঝড় তুলে গেছেন ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়। তার বিদায়ে রঙীন এক অধ্যায়ের জন্য ইতি হল।

Previous Post

বিশ্বকাপ খেলা হচ্ছে না টাইগ্রেসদের

Next Post

এক ম্যাচে এক কোটি রুপি স্টোকসের

Related Posts

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

18
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

19
এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

16
Next Post
এক ম্যাচে এক কোটি রুপি স্টোকসের

এক ম্যাচে এক কোটি রুপি স্টোকসের

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
18

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
19

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
16

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
13

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
5

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD