Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিতর্কিত আম্পায়ারিং: মুকুলকে নোটিস

March 28, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিতর্কিত আম্পায়ারিং: মুকুলকে নোটিস
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মানেই যেন বাজে আম্পায়ারিংয়ের পসরা। এ থেকে যেন মুক্তি নেই। প্রতি বছরই এনিয়ে লেখা হয়, কিন্তু আদৌ কোন ফলই আসেনি। চলতি লিগেও একই অবস্থা। বিতর্ক মুক্ত থাকছে না লিগ। গত রোববার আবাহনী লিমিটেড ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ম্যাচে দেখা গেল দৃষ্টিকটু এক দৃশ্য।

ম্যাচে বোলার ও উইকেটকিপারদের আবেদন ছাড়াই চটজলদি আউট দেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এ কারণেই এমন কাণ্ডের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফেসবুক আর ইউটিউবে দেখা মিলছে সেই ভিডিও। যা এখন ভাইরাল। এরপরই নড়েচড়ে বসল আম্পায়ার্স কমিটি। বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘দেখুন, আমার নজরেই এসেছে। খেলাঘর কোনো অভিযোগ করেনি। আম্পায়ার্স কমিটি থেকেই তার কাছে এমন ভুলের আনুষ্ঠানিক কারণ জানতে চাওয়া হয়েছে।’

তখন ম্যাচে দায়িত্বরত আম্পায়ার মুকুলকে দেওয়া হয়েছে নোটিশ। মিঠু আরও বলেন, ‘এনিয়ে আমি মুকুলের সঙ্গে কথা বলেছি। মুকুল আমাকে জানিয়েছে সে ভুল করেছে। অমনোযোগী হওয়ার কারণে এমনটা হয়েছে। শোনার পর আমি মুকুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। এর থেকেতো বেশি কিছু করার নেই। আম্পায়াররা তো মানুষ, তাদেরতো ভুল হতে পারে। আমরা আনুষ্ঠানিক ভাবে মেইল পাঠাচ্ছি মুকুলের কাছে ভিডিও ফুটেজটা দিয়ে। আমরা তার কমেন্ট আনুষ্ঠানিক ভাবে জানতে চাই।’

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ঘটল এই ঘটনা। আবাহনীর দেওয়া ২৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে তখন ওপেনার হাসানুজ্জামান ও অমিত মজুমদার। ইনিংসের ষষ্ঠ ওভার। আরাফাত সানির শেষ বলে পা বাড়িয়ে সোজা ব্যাটে ডিফেন্স করতে চান খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ওপেনার হাসানুজ্জামান। এ অবস্থায় এলবিডব্লিউয়ের আবেদন করেন নি সানি। উইকেটরক্ষকও নীরব। কিন্তু তখনই
আম্পায়ার আঙুল উঁচু করেন। হতাশা নিয়ে ফিরেন হাসানুজ্জামান!

বোলার কোনো আবেদন না করার পরও দ্রুত আউট দেওয়া হলো। এনিয়ে মিঠু, ‘আমি জানতে চেয়েছি এতো কুইক সিদ্ধান্ত দেওয়ার কারণ কি? সে বলেছে হয়তো আমার মনোযোগের ঘাটতি ছিলো। আমি বলেছি ওটা লিখিত দাও। মনোযোগের ঘাটতি ২/১ বার গ্রহণ করা যাবে।’

মুকুল ১৭টি ওয়ানডে ম্যাচে আম্পায়ার ছিলেন। নারীদের ৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচও পরিচালনা করেন এই আম্পায়ার।

Previous Post

এনামুলের ব্যাটে ম্যাজিক ১৮৪

Next Post

নাঈম-চিরাগের শতরানে দুর্দান্ত জয় রূপগঞ্জের

Related Posts

‘অবশ্যই আমরা নির্বাচন করব’
বিশেষ প্রতিবেদন

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

6
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

6
টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
Next Post
নাঈম-চিরাগের শতরানে দুর্দান্ত জয় রূপগঞ্জের

নাঈম-চিরাগের শতরানে দুর্দান্ত জয় রূপগঞ্জের

Discussion about this post

সর্বশেষ..

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়ালেও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী ৭...

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD