Friday, June 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ টাইগার্সে রূপগঞ্জের নাঈম-সাব্বির

May 26, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ টাইগার্সে রূপগঞ্জের নাঈম-সাব্বির
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়েছেন দু’জন। রোজার ঈদের আগে শেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠ মাতিয়েছেন তারা। তারই পুরস্কার এবার পেলেন নাঈম ইসলাম ও সাব্বির রহমান। বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে জায়গা পেলেন রূপগঞ্জের এই দুই তারকা। ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার, হাসান মাহমুদ, মোহাম্মদ নাইম শেখও।

ঘরোয়া ক্রিকেটে ভাল করা কিংবা ফর্ম হারিয়ে অথবা চোটের কারণে যারা জাতীয় দলে নেই কিংবা কেবল এক সংস্করণে খেলা ক্রিকেটাররা যখন জাতীয় দলের বাইরে থাকেন সেই ক্রিকেটারদের নজরে রাখতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের সঠিক ব্যবস্থাপনার মধ্যে রাখতেই করা হয়েছে ‘বাংলাদেশ টাইগার্স’ নামের ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

এর আগে এই বছরের গত ফেব্রুয়ারি-মার্চে ২৩ ক্রিকেটারকে নিয়ে এই প্রকল্পের প্রথম ক‍্যাম্প হয় বগুড়ায়। ১১ দিনের সেই ক্যাম্পে নিজেদের তৈরি করেছেন ক্রিকেটাররা। এবার ২৭ মে শুরু হতে যাওয়া দ্বিতীয় ক্যাম্পের জন্য বুধবার ২৯ জনের দল দিয়েছে বিসিবি। ৫ জুন পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরুতে হবে ফিটনেস কাম্প। স্কিল ক্যাম্প শুরু ১২ জুন।

সবশেষ ‘বাংলাদেশ টাইগার্স’ দলের ইমরুল কায়েস, মৃত্যুঞ্জয় চৌধুরি এবার নেই। টেস্ট অধিনায়ক মুমিনুল হক, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলামও ছিলেন গতবারের ক্যাম্পে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকায় স্বাভাবিকভাবে এবার তারা ক্যাম্পে নেই।

জাতীয় দল থেকে ছিটকে যাওয়া সৌম্য সরকার আছেন ক্যাম্পে। প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৬৬.০৭ গড়ে আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫৯ রান তুলেছিলেন নাঈম। লিজেন্ডসদের হয়ে ১৫ ম্যাচে সাব্বির তুলেন ৫১৫ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন বছর পর সেঞ্চুরি তুলেন তিনি। তারা আছেন টাইগার্সের দলে।

বাংলাদেশ টাইগার্স দল-
সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বি, আশিক উল আলম, নাহিদুল ইসলাম, সানজামুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, মেহেদি হাসান রানা, আবু জায়েদ চৌধুরি, কামরুল ইসলাম রাব্বি, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলি অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ, আব্দুল হালিম, মাইশুকুর রিয়েল, হাসান মাহমুদ, রাকিন আহমেদ, সৈকত আলি, নাজমুল ইসলাম অপু।

Previous Post

বল ছুড়ে জরিমানা দিলেন তাইজুল

Next Post

বিপর্যয়ে ব্যাটিং, হারের শঙ্কায় বাংলাদেশ

Related Posts

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

5
বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

7
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

7
Next Post
বিপর্যয়ে ব্যাটিং, হারের শঙ্কায় বাংলাদেশ

বিপর্যয়ে ব্যাটিং, হারের শঙ্কায় বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

by cricbdadmin
0
7

স্বপ্নের মতো এক দিন! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয়...

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
10

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একসঙ্গে ধরা দিল দুই ছবি। একদিকে বাংলাদেশের পেসারদের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, অন্যদিকে বৃষ্টির কারণে...

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD