Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সম্ভাবনা জাগিয়েও হারল বাংলাদেশ

August 20, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সম্ভাবনা জাগিয়েও হারল বাংলাদেশ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিততে যাচ্ছে বাংলাদেশ। সেই সম্ভাবনাও তৈরি হয়েছিল। ২১৮ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ভয়াবহ বিপর্যয়ে পড়ে। ৩৪ রান তুলতেই ৫ উইকেট শেষ। বোলাররা চেপে ধরে ক্যারিবিয়দের।

ঠিক তখনই দারুণ এক জুটি বাধেন কায়রন পোলার্ড এবং দিনেশ রামদিন। দলকে নিয়ে যান লক্ষ্যে। গড়েন শতরানের জুটি। রামদিন ৭৪ এবং পোলার্ড ফিরে যান ৮৯ রানে। তবে যা করার ঠিকই করে যান দুজন। তাতেই ৩৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক উইন্ডিজ। ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় তারা। বাংলাদেশের আল আমিন নেন ৪ উইকেট।
এর আগে যেন একাই খেললেন এনামুল হক বিজয়। অন্যরা উইকেটে কিছুটা সময় থেকেই ধরেছেন সাজঘরের পথ। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছে ২১৭ রান। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে তুলে নিলেন এনামুল হক বিজয়। শেষ পর্যন্ত ১০৯ রানে আউট হন তিনি। ১৩৮ বল খেলে এ রান করেন এই ওপেনার।
দেখে শুনে খেলতে থাকা তামিম ইকবাল ফিরে যান ২৬ রানে। একই রান করেন নাসির হোসেন।
গ্রেনাডার সেন্ট জর্জে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।
বুধবার গ্রেনাডায় প্রমান হল সাকিব আল হাসানের অভাব পুষিয়ে দেওয়ার মতো কেউ নেই। দলের এক নম্বার ম্যাচ উইনার তিনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ওয়ানডেতে সবচেয়ে বেশি রান (১৩০ ইনিংসে ৩৮৩৫) তার। দ্বিতীয় সর্বাধিক উইকেট (১৩০ ম্যাচে ১৭১) শিকারিও সাকিব।
বিসিবি শৃংখলা ভঙ্গের কারন দেখিয়ে ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে তাকে। তাইতো দল সাজাতে বেগ পেতে হচ্ছে কোচকে। বলা দরকার ২০০৯ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন এ অলরাউন্ডার।
২২ আগষ্ট দ্বিতীয় ওয়ানডে। ২৫ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডে। দুই টেস্ট সিরিজের প্রথমটি ৫ সেপ্টেম্বর শুরু, সেন্ট ভিনসেন্টে।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২১৭/৯ (তামিম ২৬, এনামুল ১০৯, ইমরুল ৯, শামসুর ৮, মুশফিক ১২, মাহমদুল্লাহ ১১, নাসির ২৬, সোহাগ ২, মাশরাফি ৩; ডোয়াইন ব্র্যাভো ৪/৩২, গেইল ১/১৯)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৯.৪ ওভারে ২১৯/৭ (পোলার্ড ৮৯, রামদিন ৭৪; আল আমিন ৪/৫১)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী

ম্যাচসেরা: কায়রন পোলার্ড

Previous Post

রিয়ালকে আটকে দিল অ্যাতলেটিকো

Next Post

‘এ’ দলে তারকা ক্রিকেটাররা

Related Posts

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

5
Next Post
‘এ’ দলে তারকা ক্রিকেটাররা

‘এ’ দলে তারকা ক্রিকেটাররা

Discussion about this post

সর্বশেষ..

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD