Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাংলাদেশের সামনে এবার উইন্ডিজ

June 16, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বাংলাদেশের সামনে এবার উইন্ডিজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জয়ে শুরুর পরই পথ হারায় বাংলাদেশ। তারপর দুই হার ও একটি ম্যাচ পরিত্যক্ত। সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে জয় চাই টাইগারদের। ঠিক এমনই অবস্থায় সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মাশরাফি বিন মর্তুজার দল।

ওয়ানডে র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। এ কারণেই বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে জেসন হোল্ডারদের চেয়ে নিজেদের ‘ফেভারিট’ ভাবছে স্টিভ রোডসের শিষ্যরা।
পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সব মিলিয়ে ওয়ানডে জয়ের পাল্লাটা ভারী ওয়েস্ট ইন্ডিজের। হেড টু হেডে ১৪বার জিতেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ২১ ম্যাচে।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ। কিন্তু আজ টাইগাররা ভিন্ন এক ক্যারিবীয় বাহীনিকে সামনে পাচ্ছে। কেননা দলটিতে রয়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইসদের মতো তারকারা। তারপরও মোটেও ভয় পাচ্ছে না বাংলাদেশ। ফেভারিট হিসেবেই দলটির বিপক্ষে খেলবে টাইগাররা, সেই হুংকার দিয়েছেন তামিম ইকবাল, ‘কেন ফেভারিট নই? সম্প্রতি ওদের সাথে যদি হিসেব করেন আমরাই বেশ জিতেছি। আমরা ফেভারিট হতেই পারি। কারণ আয়ারল্যান্ডে আমরা ওদের সাথে সবকটি ম্যাচই জিতেছি। ফেভারিট আমরা হতেই পারি।’

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছ থেকে ফেরে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে হারই সঙ্গী হয় মাশরাফিদের। তবে তারা আশা করেছিলেন শ্রীলঙ্কাকে উড়িয়ে ফিরবেন স্বরূপে। কিন্তু তেমনটি হতে দেয়নি ব্রিস্টলের বৃষ্টি। অন্যদিকে নটিংহামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে চলতি বিশ্বকাপে দুর্দান্ত পথচলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা গড়ে ১৫ রানে হেরেছিল দলটি। তামিমও সে কথাও মনে করিয়ে দিয়েছেন, ‘বিশ্বকাপের প্রথম দুটা ম্যাচে যেখাবে খেলেছে ওদের দেখে মনে হয়নি এটা ছয় মাস আগের সেই দল। আমাদের খেলাও দেখেন, আমরা যেভাবে প্রথশ দুই ম্যাচ খেলেছি আমাদেরও ভিন্ন রকম দল দেখাচ্ছিল। এই কন্ডিশনে এসে আমরা বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে খেলছি। কন্ডিশন আামাদের পক্ষে ছিল না কিন্তু তারপরেও ভাল খেলেছি। তবে আমার মনে হচ্ছে ১৭ জুন একটি ভাল ম্যাচ হবে।’

বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথটা বেশ কঠিনই হয়ে পড়েছে বাংলাদেশের। তামিম বলেন, ‌‘কয়টা জিততে হবে, আর কয়টা জিতলে আমরা সেমিফাইনালে উঠব সত্যি কথা এভাবে করে আমা কেউ ভাবছি না। আমাদের শেষ ম্যাচ (শ্রীলঙ্কা) হওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। খেলাটা হলে আমরা যদি জিততে পারতাম তাহলে অবশ্যই আমাদের জন্য ভাল হত। কিন্তু ৫ তারিখে আগে কি হবে না হবে সত্যি কথা এভাবে করে আমরা কেউ ভাবছি না। আমাদের আরো ৫টা খেলা বাকি আছে। বলতে পারেন প্রতি ম্যাচ নিয়েই ভাবছি। কারণ ব্যাক অব দ্য মাইন্ডে আমরা জানি এই ৫টার মধ্যে অধিকাংশই জিততে হবে যদি আমরা শেষ চারে যেতে চাই। ’

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD