Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের সামনে এবার আয়ারল্যান্ড

March 17, 2023
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের সামনে এবার আয়ারল্যান্ড
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের রেশ এখনো মিলিয়ে যায়নি। টি-টুয়েন্টিতে যখন দারুণ সময় তখন ওয়ানডে মিশনে শনিবার মাঠে নামছে বাংলাদেশ দল। এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ যে ইংল্যান্ড দলকে ৩-০ ব্যবধানে কিছুদিন আগে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে সে দলটিকে বিশ্বকাপে হারিয়েছে এই আয়ারল্যান্ড। তাদের সঙ্গে এবার ওয়ানডে মিশন। চায়ের শহর সিলেট প্রস্তুত।

তাইতো সতর্ক বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন শুক্রবার কোচ চন্ডিকা হাথুরুসিংহেও মানলেন আইরিশরা ভাল দল। দুই দলের মুখোমুখিতে অবশ্য নয় ম্যাচের সাতটিতে বাংলাদেশ জিতেছে। হারদুটিতে। তারপরও টাইগার কোচ বলেন, ‘ছেলেদের থেকে একটাই প্রত্যাশা পারফর্ম করা। আমরা যখন ভালো খেলি তখন ম্যাচ জিতি। এবার সেই কাজটাই চাইছি।’

এদিকে দুবাই থেকে ফিরে অনুশীলনে ফিরলেন সাকিব আল হাসান। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটের মাঠে সিরিজের প্রথম ওয়ানডে। দুবাই থেকে বৃহস্পতিবার সকালে দেশে ফিরে সাকিব আল হাসান শুক্রবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। সকাল আটটার ফ্লাইটে রনি তালুকদারকে নিয়ে সিলেটে যান সাকিব। জাকিরের পরিবর্তে রনিকে শেষ মুহূর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তামিম ইকবালও অনুশীলন করেন। জ্বরে ভুগছেন ওয়ানডে অধিনায়ক। তবে তাকে নিয়ে শঙ্কা নেই।

সিরিজের বাকি দুই ম্যাচ এই সিলেটেই আগামী ২০ ও ২৩ মার্চ। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরের মিশন। ২৭, ২৯ ও ৩১ মার্চ টি-টুয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের একমাত্র টেস্ট হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, শুরু ৪ এপ্রিল।

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৮ মার্চ প্রথম ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুপুর ২টায়
২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুপুর ২টায়
২৩ মার্চ তৃতীয় ওয়ানডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুপুর ২:৩০ টায়
২৭ মার্চ প্রথম টি-টুয়েন্টি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ২টায়
২৯ মার্চ দ্বিতীয় টি-টুয়েন্টি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ২টায়
৩১ মার্চ তৃতীয় টি-টুয়েন্টি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ২টায়
৪-৮ এপ্রিল একমাত্র টেস্ট শের-ই-বাংলা বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা সকাল ১০টায়

Previous Post

ফুটবল খেলতে গিয়ে মিরাজের চোট

Next Post

সাব্বিরের সেঞ্চুরিতে দাপুটে জয় রূপগঞ্জের

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
Next Post
সাব্বিরের সেঞ্চুরিতে দাপুটে জয় রূপগঞ্জের

সাব্বিরের সেঞ্চুরিতে দাপুটে জয় রূপগঞ্জের

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD