Saturday, April 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের রেকর্ড গড়া ম্যাচে জিতল বৃষ্টি

March 20, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের রেকর্ড গড়া ম্যাচে জিতল বৃষ্টি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

রান উৎসবের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল এবার পা রাখল নতুন এক উচ্চতায়। যদিও বেরসিক বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে ম্যাচটাতে অনায়াসেই জিততে পারতো বাংলাদেশ। একইসঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে যেতে পারতো টাইগারদের। সোমবার সিলেটের মাঠে মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ছাড়িয়ে যায় আগের ম্যাচেই গড়া সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত, সিরিজ জেতার পালা এখন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে, ২৩ মার্চ!

এই আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই বাংলাদেশ তুলে ৩৩৮ রান। দল পায় ১৮৩ রানের জয়। এবার বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে করল ৫০ ওভারে ৩৪৯ রান। এটিই ওয়ানডে ক্রিকেটে টাইগারদের সর্বোচ্চট সংগ্রহ।

এদিন রান পেলেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তও। লিটন ওপেনিংয়ে তুলেন ৭১ বলে ৭০। তিনে নেমে শান্ত ৭৭ বলে ৭৩। অভিষেকে ৯২ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয়ের আক্ষেপ থাকল এই ম্যাচেও। দ্বিতীয় ওয়ানডেতে হৃদয় করেন ৩৪ বলে ৪৯ রান।

মুশফিক ঝড় তুলেন ব্যাট হাতে। ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে শতরান পূরণ করেন ৬০ বলে। বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে সাকিব আল হাসানের ৬৩ বলের সেঞ্চুরি দুইয়ে নেমে যায় প্রায় ১৪ বছর পর। ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকের আগের ৮ সেঞ্চুরির প্রতিটি ছিল ৪ নম্বরে। ৬ নম্বরে প্রথম সেঞ্চুরিতেই গড়লেন ইতিহাস। দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি এখন তারই!

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ৩৪৯/৬ (তামিম ২৩, লিটন ৭০, শান্ত ৭৩, সাকিব ১৭, হৃদয় ৪৯, মুশফিক ১০০, ইয়াসির ৭, তাসকিন ১; অ্যাডায়ার ১০-১-৬০-১, হিউম ১০-২-৫৮-৩, ক্যাম্পার ১০-০-৭৩-১, হামফ্রেজ ৭-০-৫৯-০, ম্যাকব্রাইন ৯-০-৬৮-০, টেক্টর ৪-০-২৮-০)।

ফল: ম্যাচ পরিত্যক্ত।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।

Previous Post

মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে রেকর্ড বাংলাদেশেরও

Next Post

টানা তিন জয়ে উড়ছে লিজেন্ডস অব রূপগঞ্জ

Related Posts

হাতে চোট পেলেন নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

হাতে চোট পেলেন নাহিদ রানা

4
অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল
বিশেষ প্রতিবেদন

অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল

5
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

9
Next Post
টানা তিন জয়ে উড়ছে লিজেন্ডস অব রূপগঞ্জ

টানা তিন জয়ে উড়ছে লিজেন্ডস অব রূপগঞ্জ

Discussion about this post

সর্বশেষ..

হাতে চোট পেলেন নাহিদ রানা

হাতে চোট পেলেন নাহিদ রানা

by cricbdadmin
0
4

সিরিজজুড়ে গতির ঝড় তুলে আলো কেড়ে নিয়েছিলেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ‘সেরা খেলোয়াড়’ পুরস্কার হাতে নিয়ে সময়টা...

অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল

অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল

by cricbdadmin
0
5

সিলেট আন্তর্জাতিক ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের লড়াইটি পরিণত হয়েছে একপেশে ম্যাচে। শুরু থেকেই নিয়ন্ত্রণে থাকা...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

by cricbdadmin
0
9

শুরুর ধাক্কা সামলে এখন ছন্দে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা চার সিরিজ হার দিয়ে শুরু হলেও সেই হতাশা...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

সাত বছর পর ফাইফার, এলিট তালিকায় মুস্তাফিজ

by cricbdadmin
0
5

চোটে ছিটকে থাকা থেকে ম্যাচ জেতানো নায়ক-এক ম্যাচেই যেন গল্পটা বদলে দিলেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে...

পিএসএল খেলা হচ্ছে না মুস্তাফিজ-নাহিদের

পিএসএল খেলা হচ্ছে না মুস্তাফিজ-নাহিদের

by cricbdadmin
0
2

পাকিস্তান সুপার লিগের চলতি আসরে আর ফেরা হচ্ছে না মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। জাতীয় দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD