দেশটির ইতিহাসে সেরাদের একজন তিনি। অভিজ্ঞতায়ও বেশ সমৃদ্ধ। আফগানিস্তানের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড তারই। এই আসগর স্ট্যানিকজাই বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন। একইভাবে তাঁকেই নিজেদের ঐতিহাসিক প্রথম টেস্ট দলের অধিনায়ক করেছেন আফগান নির্বাচকরা। আগামী ১৬ জুন বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে তারা।
টেস্টের আগে বাংলাদেশের বিপক্ষে ৩ জুন থেকে ভারতেই খেলবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্যও মঙ্গলবার দল ঘোষণা করে আফগানিস্তান। টেস্ট দলের কেবল ৫জন রয়েছেন টি-টুয়েন্টিতে। রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবীরা সবাই আছেন দলে।
ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি হবে ৩ জুন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ৫ ও ৭ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি দল
আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবদিন নায়েব, করিম জানাত নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, শারাফুদ্দিন আশরাফ, শাহপুর জাদরান ও আফতাব আলম, সামিউল্লাহ শিনওয়ারি, শফিকুল্লাহ শাদাক, দারউইশ রাসুলি ।
ভারতের বিপক্ষে টেস্ট দল
আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), জাভেদ আহমাদি, ইসানুল্লাহ, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, নাসির জামাল, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি, আফসার জাজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, আমির হামজা, সাঈদ শিরজাদ, মোহাম্মদ ইয়ামিন আহমাদজাই, ওয়াফাদার, জহির খান



