Saturday, August 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

বাংলাদেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

February 15, 2023
in ক্রিকেট সাফারি, নিউজ, বিতর্ক, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

হঠাৎ করেই সরগরম বাংলাদেশের নারী ক্রিকেট। দক্ষিণ আফ্রিকায় চলমান নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন দলের বাইরে থাকা এক ক্রিকেটার। এ ঘটনা স্বীকার করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের পর দেশের এক ক্রিকেটারের স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার খবর প্রকাশিত হয়েছে।

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি দুই বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে একটি রেকর্ড করা অডিও প্রচার করে। তাদের একজন দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায়, আরেক ক্রিকেটার এই টুর্নামেন্টে নেই। ঘটনাটি জানতে পেরেছে বিসিবি এবং ওই খেলোয়াড় দুর্নীতি বিরোধী ইউনিটকে বিষয়টি জানায়।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট এসব ব্যাপার দেখে। আমাদের খেলোয়াড়রা ভালোভাবে জানে কোনটা তাদের করতে হবে কোনটা করা যাবে না। যদি কোনো প্রস্তাব এসে থাকে, তারা জানে যে ইভেন্ট প্রটোকল অনুযায়ী এটি আইসিসির এসিইউকে জানাতে হবে। এটা বিসিবির তদন্তের কিছু নয়। একটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে আমরা কিছু বলতে পারি না। এটা খুব সংবেদনশীল বিষয়।’

একটি টিভির প্রতিবেদনে দেখা যায় একজন আছেন বাংলাদেশে, আরেকজন দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশে থাকা ক্রিকেটার জুয়াড়ি ও বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারের মধ্যস্থতা করেন।

দক্ষিণ আফ্রিকায় থাকা ক্রিকেটারকে তিনি বলছিলেন, যখন মন চায় তখন ম্যাচ পাতাতে পারেন তিনি। যদি স্টাম্পড হোন কিংবা হিট উইকেট, তাহলে টাকা দেওয়া হবে তাকে। তবে ওই ক্রিকেটার তার প্রস্তাব ফিরিয়ে দেন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেননি ওই ক্রিকেটার।

দলের বাইরে থাকা ক্রিকেটার অডিওতে বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার ক্ষতি কখনই করবো না। তোমার যখন ইচ্ছা তুমি খেলবে, যখন ইচ্ছা হবে না খেলবে না। তোমার মন চাইলে তুমি একটা খেলবে। কোন ম্যাচটা খেলবে তোমার ইচ্ছা, তুমি যে ম্যাচ অফার করো, তোমার সুবিধামতো। ধরো একটা ম্যাচ তুমি ভালো খেললে, পরের ম্যাচে তুমি খেলতে পারো। স্টাম্পিং, হিট আউট হতে পারো। তোমার যদি মনে হয় ২০-৩০ লাখ অফারে তুমি হিট আউট হবে না, স্টাম্পিং হয়ো। তাহলে ধরো ৫ লাখ, তুমি যদি মনে করো কম হয়ে যাচ্ছে তাহলে সেটাও বলতে পারো। তাহলে আমি আমার ভাইকে বলবো। একথা শুধু তোমার আর আমার মাঝেই থাকবে।’

দক্ষিণ আফ্রিকায় থাকা ক্রিকেটার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, ‘বান্ধবী আমি এগুলোর মধ্যে নেই। তুমি আমাকে এগুলো বলো না। এগুলো আমাকে দিয়ে কখনো হবে না। আমাকে এসব বলো না, প্লিজ।’

Related Posts

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট

0
স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

0
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

সিরিজ জয়ের মিশনে শান্তর বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD