Tuesday, August 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাংলাদেশের কোচ হয়েই লক্ষ্যের কথা শোনালেন টেইট

May 12, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের কোচ হয়েই লক্ষ্যের কথা শোনালেন টেইট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় দলের পেসারদের নিয়ে বড় দায়িত্ব পেলেন শন টেইট। আড়াই বছরের জন্য অস্ট্রেলিয়ার এই সাবেক পেসারকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এমন দ্বায়িত্ব পেয়ে টেইট জানিয়ে দিয়েছেন তার লক্ষ্য-জয় নিশ্চিত করা।

নতুন দায়িত্ব নিয়ে টেইট বলেন, ‘এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়ার ভালো সময়। আপনি চাইলে এটিকে এক নতুন যুগের সূচনাও বলতে পারেন। সাম্প্রতিক সময়ে তরুণ প্রতিভা এবং ফাস্ট বোলারদের নিয়ে অনেক কথা হয়েছে, যা চমৎকার ব্যাপার। তবে এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোনো ডেভেলপমেন্ট দল নয়। এখানে প্রত্যেকেই প্রত্যাশা করে এই প্রতিভাগুলো ফল বয়ে আনবে।’

নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদের মতো তরুণ পেসারদের নিয়ে কাজ করবেন টেইট। লক্ষ্য একটাই, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জন্য আরও বেশি জয় নিশ্চিত করা।’

২০১৭ সালে খেলা ছাড়ার পর কোচিংয়ে মনোনিবেশ করেন টেইট। পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে কাজের অভিজ্ঞতা ছাড়াও বিপিএল, বিগ ব্যাশ, পিএসএলসহ বিভিন্ন টি-টোয়েন্টি লিগেও সফলভাবে কাজ করেছেন তিনি। নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের বিদায়ের পর টেইট আসছেন নতুন প্রত্যয়ের বার্তা নিয়ে। তার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

টেইট মুখিয়ে আছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ করতেও। বলেন, ‘ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও সমানভাবে রোমাঞ্চকর।’

Related Posts

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

জেলা ক্রিকেট সংস্থা নিয়ে বিসিবির কড়া বার্তা

0
তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি

0
এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD