Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাংলাদেশর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বেগ নেই ডমিঙ্গোর

August 21, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বাংলাদেশর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বেগ নেই ডমিঙ্গোর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.রিপোর্ট

বিশ্বকাপ অষ্টম হওয়ার পর নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশড হতে হয় বাংলাদেশেরে। যে কারণে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স পড়েছে প্রশ্নের মুখে। তবে ব্যাপারটি নিয়ে মোটেও উদ্বেগ নেই নতুন হেড কোচ রাসেল ডমিঙ্গোর। উল্টো তিনি বিশ্বকাপ থেকে ইতিবাচক যা পেয়েছে টাইগাররা তা নিয়েই এগিয়ে যেতে চান।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন ডমিঙ্গো। সেখান জানান, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচেই হেরে যাওয়াকে বড় করে দেখছেন না তিনি, ‘শ্রীলঙ্কার কাছে হেরেছে বলেই দলটা বাজে দল হয়ে গেছে, আমি তা মনে করি না। বিশ্বকাপের পরপরই একটা সফরে গিয়ে ভালো করা সহজ নয়। তার উপর বিশ্রাম আর চোটের জন্য ছিল না নিয়মিত একাদশের কয়েকজন। শ্রীলঙ্কার ছিল বাড়তি অনুপ্রেরণা। প্রথম ম্যাচ খেলে অবসর নেয় লাসিথ মালিঙ্গা। তৃতীয় ম্যাচে তারা খেলে সাবেক পেসার নুয়ান কুলাসেকারার জন্য।’

বিশ্বকাপে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। কিন্তু সেটার ছাপ পড়েনি ফলাফলে। এমনটাই মনে করেনন ডমিঙ্গো, ‘বিশ্বকাপের পারফরম্যান্স থেকে আমি মনে করি, ওরা সেখানে ভালো করেছে। কয়েকটা ম্যাচে হেরেছে, যেগুলোতে ওরা জয়ের খুব কাছে ছিল। নিউ জিল্যান্ডের বিপক্ষে রান আউট মিস করাটা হয়তো ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। ওরা (পয়েন্ট তালিকায়) আট নম্বরে ছিল। আমার মনে হয়, ওরা এর চেয়ে ভালো খেলেছে।’

বাংলাদেশ যেভাবে এগোচ্ছে সত্যিই দলটি আন্তর্জাতিক ক্রিকেটে পরাশক্তি হয়ে উঠছে। এখন সে লক্ষ্য পূরণে শুধু সঠিক সময়ে, সঠিক জায়গায় নিতে হবে সঠিক সিদ্ধান্ত। টাইগারদের হেড কোচের চেয়ারে বসেই বুধবার রাসেল ডমিঙ্গোর মনে হয়েছে এমনটাই, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সত্যিকারের শক্তি হয়ে ওঠার খুব কাছে দাঁড়িয়ে আছে তারা। যদি সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমার মনে হয় না, ওরা খুব বেশি দূরে আছে। বিশ্বকাপে অনেক ইতিবাচক ব্যাপার ছিল। তবে এখনও অনেক জায়গা আছে, যেখানে ওরা উন্নতি করতে পারে।’

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD