Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশকে হারিয়ে সিরিজে ফিরল ভারত

July 19, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশকে হারিয়ে সিরিজে ফিরল ভারত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার ঠিকঠাক সমীকরণ মিলল না! হার দেখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। অথচ শুরুটা বেশ ছিল। ২৮.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহে ৩ উইকেটে ১০৬ রান। তারপর মাত্র ১৪ রান তুলতেই শেষ ৭ উইকেট। দল অলআউট ১২০ রানে।

১০৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল ভারত। ২২ জুলাই সিরিজের শেষ ম্যাচ। যেখানে যারা জিতবে সিরিজ তাদেরই!

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের জয় ১০৮ রানে। ২২৯ রানের লক্ষ্যে ৩৫.১ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১২০ রানে। বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওয়ানডেতে রানের দিক থেকে ভারতের এটিই সবচেয়ে বড় জয়।

ভারতের জয়ে প্রধান কারিগর জেমিমা রদ্রিগেস। ক্যারিয়ার সেরা ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। একইসঙ্গে বল হাতেও ভাল করেন। ৩ রানে নেন ৪ উইকেট। ম্যাচ সেরা তিনিই।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত: ৫০ ওভারে ২২৮ (স্মৃতি ৩৬, প্রিয়া ৭, ইয়াস্তিকা ১৫, হারমানপ্রিত ৫২, জেমিমা ৮৬, হার্লিন ২৫, দিপ্তি ০, আমানজত ৩*, রানা ১; মারুফা ১০-১-৪৯-১, সুলতানা ১০-০-৪১-২, নাহিদা ১০-১-৩৭-২, ফাহিমা ১০-০-৫৬-০, রাবেয়া ১০-০-৪৪-১)

বাংলাদেশ: ৩৫.১ ওভারে ১২০/১০ (মুর্শিদা ১২, শারমিন ২, ফারজানা ৪৭, লতা ৯, রিতু ২৭, নিগার ৩, রাবেয়া ১, নাহিদা ২, ফাহিমা ৬*, সুলতানা ০, মারুফা ১; মেঘনা ৭-২-২৭-১, দিপ্তি ৬-২-৭-১, আমানজত ৫-০-২৪-০, রানা ৬-০-২৬-১, দেভিকা ৮-০-৩০-৩, জেমিমা ৩.১-০-৩-৪)

ফল: ভারত ১০৮ রানে জয়ী
ম্যাচসেরা: জেমিমা রদ্রিগেস

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা

Previous Post

আরেকটি নিউজিল্যান্ড সফর টাইগারদের

Next Post

সাকিব-নাসুমের সুখবর

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
Next Post
সেরা দশে সাকিব

সাকিব-নাসুমের সুখবর

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD