Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশকে নিয়ে সতর্ক ভারত

February 7, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ড্র টেস্টে ফলোঅনে বাংলাদেশ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘরের মাঠে বরাবরই তারা ফেভারিট। বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে নিয়মিত সিরিজ জেতাটা অভ্যাসে দাঁড়িয়েছে তাদের। সেই ভারত কোনভাবেই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। সদ্য ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ তে টেস্ট সিরিজ জেতা দলটি হায়দ্রাবাদের ম্যাচটির আগে বেশ সিরিয়াস। জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়েছেন বিরাট কোহলিরা। ফর্মে থাকা ভারতীয় ব্যাটসম্যানদের আটকানো যে সহজ হবে না সেটা প্রস্তুতি ম্যাচেই দেখা গেছে। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ তিন ব্যাটসম্যান টাইগারদের বিপক্ষে তুলে নিয়েছেন শতরান।

তাইতো বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ সতর্ক। বললেন, ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা হবে তার বোলারদের। বলেন, ‘ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ সত্যিই ভয়ঙ্কর। ওদের বিরুদ্ধে আমাদের বোলারদের কঠিন পরীক্ষাই দিতে হবে।’

তবে কিছুতেই বাংলাদেশকে হালকা করে দেখছে না স্বাগতিকরা। দলের ক্রিকেটার চেতশ্বর পুজারা স্পষ্ট জানালেন, ‘দেখুন, লড়াইটা জমবে। বাংলাদেশ এই উপমহাদেশেরই দল। তারা উইকেটের চরিত্রটা জানে। তাছাড়া দেখুন কিছুদিন আগে নিজের মাঠে তারা ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছে। সব মিলিয়ে আমাদের সতর্ক না থেকে উপায় নেই।’

একই সঙ্গে পুজারা জানিয়ে দিলেন, ইংল্যান্ডের বিপক্ষে যে মেজাজে খেলেছে দল, টাইগারদের বিপক্ষে তাই করবে। বললেন, ‘আমরা এখন বিশ্বের এক নম্বর টেস্ট দল। সেটা মাথায় রেখেই আক্রমণাত্সক ক্রিকেট খেলবো।’

বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজকে নিয়েও সতর্ক ভারত। পুজারা জানান, ‘ইংল্যান্ডের বিপক্ষে ভাল বল করেছিল ও। আমি ওর বিরুদ্ধে সতর্ক থেকেই ব্যাট করবো।’

Previous Post

ইমরুলের বদলে ভারতে মোসাদ্দেক

Next Post

‘ইংল্যান্ডের চেয়েও কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ’

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

8
Next Post
‘ইংল্যান্ডের চেয়েও কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ’

'ইংল্যান্ডের চেয়েও কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ'

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
8

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD