Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাংলাদেশকে উড়িয়ে দিল উইন্ডিজ

December 17, 2018
in নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ও ওয়ানডে সিরিজের ধাক্কা সামলে উঠে দারুণ এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতেই একেবারে হেসে খেলে জিতেছে সফরকারীরা। বাংলাদেশকে উড়িয়ে দিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে ক্যারিবীয়রা। প্রথমে বোলিং তারপর ব্যাটিংয়েও দাপট ছিল দলটির।
১৩০ রানের লক্ষ্য খেলতে নেমে মাত্র ১০.৫ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে উইন্ডিজ। বাংলাদেশকে ৮ উইকেটের বড় জয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করল তারা। ম্যাচে পল খেলেন ১৪ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস। অন্যপ্রান্তে নিকোলাস পুরান অপরাজিত ১৭ বলে ২৩ রানে। এর আগে ২৩ বলে ৫৫ রান করেন ইনফর্ম সাই হোপ।

সোমবার দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচে দুর্দান্ত খেলেছে ক্যারিবীয়রা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে সুযোগটা কাজে লাগাতে পারল না বাংলাদেশ। পুরো ২০ ওভারও খেলতে পারেনি দলটি। ১৯ ওভারে অলআউট হয়ে তুলে ১২৯ রান।
একাই লড়লেন সাকিব আল হাসান। অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারিয়েছে দল। মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে সাকিব শুরুর এই বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করেছিলেন। রিয়াদও বেশি সময় টিকলেন না। ফিরেন ১২ রানে। সাকিবের ৪৩ বলে ৬১ রান। আরিফুল হক ১৭।
ওয়েস্ট ইন্ডিজের পেসার শেল্ডন ক্যাটরল ২৮ রানে ৪ উইকেট নেন। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং।
সিরিজের দ্বিতীয় ম্যাচ মিরপুরের শেরেবাংলায়। ২০ ডিসেম্বর লড়াইয়ে ফেরার সুযোগ পাচ্ছেন সাকিবরা।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ১৯ ওভারে ১২৯ (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৬, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফ ১, মিরাজ ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০; টমাস ১/৩৩, কটলের ৪/২৮, পল ২/২৩, ব্র্যাথওয়েট ১/১৩, অ্যালেন ১/১৯, পাওয়েল ০/৭)।

ওয়েস্ট ইন্ডিজ: ১০.৫ ওভারে ১৩০/২ (লুইস ১৮, হোপ ৫৫, পুরান ২৩*, পল ২৮*; সাকিব ০/৩২, মিরাজ ০/৩৭, আবু হায়দার ০/১৫, সাইফ ১/১৩, মুস্তাফিজ ০/১৫, মাহমুদউল্লাহ ১/১৩)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শেল্ডন ক্যাটরল।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD