Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বল ছুড়ে জরিমানা দিলেন তাইজুল

May 26, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বল ছুড়ে জরিমানা দিলেন তাইজুল
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

অল্পতেই রক্ষা পেলেন তিনি। যে অপরাধ করেছিলেন তাতে সর্বোচ্চ শাস্তি হলো ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও ২টি ডিমেরিট পয়েন্ট। আর এই ধরনের অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা। দুটোর কোনটিই নয়, মাঝামাঝি একটা শাস্তি পেলেন তাইজুল ইসলাম।

অবশ্য ভুল বুঝে দুঃখ প্রকাশ করেছিলেন বাংলাদেশের এই স্পিনার। মাঠের আম্পায়াররা অভিযোগ আনার পর ম্যাচ রেফারি তলব করেন। দায় শিকার করে নেন তিনি। এরপর আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তাইজুল ইসলামকে জরিমানা করেছে আইসিসি। বুধবার রাতে এক ই-মেইলে তাকে জরিমানা করার বিষয়টি জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ঢাকার মিরপুরের শেরেবাংলায় শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে আইসিসির আচরণবিধি (লেভেল-১) লঙ্ঘন করায় তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে। ২৪ মাস বহাল থাকবে এই পয়েন্ট। এই সময়ের মধ্যে সব মিলিয়ে তিনি ৪ কিংবা তার অধিক ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন।

বুধবার ঢাকা টেস্টের তৃতীয় দিনে ৬৯তম ওভারে বল কুড়িয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজকে লক্ষ্য করে ছুড়ে মারেন তাইজুল। পপিং ক্রিজের মধ্যেই ছিলেন আর রান নেওয়ার কোনো চেষ্টাও করেননি শ্রীলঙ্কান ব্যাটসম্যান। তারপরও তাকে উদ্দেশ্য করে ছুড়ে মারলে ম্যাথুজের লাগে গায়ে বল।

এটি আইসিসির আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ। যেখানে বলা আছে-আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়কে লক্ষ্য করে কিংবা অযথাযথ অথবা বিপজ্জনকভাবে বল ছুড়ে মারা।

Previous Post

বৃষ্টি মুখর দিনে সমান তালে লড়ল শ্রীলঙ্কা

Next Post

বাংলাদেশ টাইগার্সে রূপগঞ্জের নাঈম-সাব্বির

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
বাংলাদেশ টাইগার্সে রূপগঞ্জের নাঈম-সাব্বির

বাংলাদেশ টাইগার্সে রূপগঞ্জের নাঈম-সাব্বির

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD