Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফ্লেচারের সেঞ্চুরিতে হারের বৃত্ত ভাঙলো সিলেট

December 21, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফ্লেচারের সেঞ্চুরিতে হারের বৃত্ত ভাঙলো সিলেট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট 

টানা চার ম্যাচ হেরে বেশ সমালোচনায় পড়েছিল সিলেট থান্ডার। এ অবস্থার পরিবর্তনের জন্য দলটি চাইছিল একটি জয়। শনিবার বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে এসে শেষ পর্যন্ত সেটা দলটি পেয়েছে। এজন্য পুরো কৃতিত্ব আন্দ্রে ফ্লেচার ও জানাথন চার্লসের। দু’জনই এদিন খুলনা টাইগার্সের বোলারদের ওপর ঝড় তোলেন। তবে একজন পান সেঞ্চুরি। অন্য জনের থেকে যায় ১০ রানের আক্ষেপ। তবে তাদের কাছে ৮০ রানে পাওয়া জয়টাই ম্যাচ শেষে হয়ে দাঁড়িয়েছে আসল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে সিলেট পেয়ে যায় ৫ উইকেটে ২৩২ রানের পাহাড়সম স্কোর। পরে বল হাতে ১৮.৩ ওভারে ১৫২ রানেই খুলনা টাইগার্সকে গুটিয়ে দেয় চায়ের শহরের দলটি। এরফলে ৮০ রানে জিতে উল্লাসে মাতে মোসাদ্দেক হোসেন সৈকতরা।

টানা জয়ে উঢ়তে থাকা খুলনার বোলিং শনিবার মোটেও ভালো হয়নি। সে সুবাদে শুরু থেকেই ২২ গজে ঝড় তোলেন চার্লস-ফ্লেচার। সে পথ ধরে চার্লস পঞ্চাশ স্পর্শ করেন ২৫ বলে। আর ফ্লেচার ২৮ বলে পঞ্চাশ স্পর্শ করে। তাদের জুটি তিন অঙ্ক স্পর্শ করে ৫২ বলে। জুটির পরের পঞ্চাশ আসে কেবল ১৭ বলে। শেষ পর্যন্ত এ জুটি থামে শহিদুলের বলে চার্লস এলবিডব্লিউ হলে। তার আগে তাদের জুটি থেকে আসে ৭০ বলে ১৫০ রান করে। ক্যারিবিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান ৩৮ বলে ১১ চার ও পাঁচ ছয়ে ফিরেন ৯০ রান করে।

চার্লস ফিরলেও ঠিকই এবারের বিপিএলে প্রথম ব্যাটসম্যাস হিসেবে সেঞ্চুরি তুলে নেন ফ্লেচার। শেষ পর্যন্ত ৫৩ বলে তিন অঙ্ক ছোঁয়া ফ্লেচার অপরাজিত থাকেন ১০৩ রানে। তার ৫৭ বলের ইনিংসটি গড়া পাঁচ ছয় ও ১১ চারে।

বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে শুরুতেই মনির হোসেনের হাত ধরে উইকেটের দেখা পায় সিলেট। দ্রুত সময়ের মধ্যে সাইফ হাসানকে তুলে নেয় মোসাদ্দেক হোসেনের দল। তবে চিংড়ির শহরের দলটির জন্য বেশ মাথা ব্যাথার কারণ হয়ে দেখা দিয়েছিলেন রাইলি রুশো। শেষ পর্যন্ত পঞ্চাশ ছোঁয়ার পর তাকে ফিরিয়ে দেন নাভিন-উল-হক। মুশফিকুর রহিম দলের বিপদে পরেননি হাল ধরতে। বেশিক্ষণ টিকেননি শামসুর রহমানও। শেষের দিকে ২০ বলে ৪৪ রানের বিস্ফোরক ইনিংসে ব্যবধান কিছুটা কমান ফ্রাইলিঙ্ক।

এবারের বিপিএল প্রথম সেঞ্চুরিয়ান হয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ফ্লেচার।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট থান্ডার: ২০ ওভারে ২৩২/৫ (ফ্লেচার ১০৩*, মজিদ ২, চার্লস ৯০, মিঠুন ৩, মোসাদ্দেক ১১, নাজমুল মিলন ১১, সোহাগ ০; ফ্রাইলিঙ্ক ৪-০-৩৭-২, আমির ৪-০-৪৫-০, শফিউল ৪-০-৪৪-১, শহিদুল ৪-০-৪৮-১, রবিউল ৩-০-৪৪-১, মিরাজ ১-০-১০-০)

খুলনা টাইগার্স: ১৮.৩ ওভারে ১৫২ (রহমানউল্লাহ ০, সাইফ ২০, রুশো ৫২, মুশফিক ১২, শামসুর ৭, ফ্রাইলিঙ্ক ৪৪, মিরাজ ৪, শহিদুল ২, আমির ৪, রবিউল ০, শফিউল আহত অনুপস্থিত; মনির ৩-০-৩১-২, সান্টোকি ৪-০-৩৭-৩, সোহাগ ৪-০-৩৫-০, মোসাদ্দেক ১-০-৮-০, ইবাদত ৩.৩-০-১৭-২, নাভিন ৩-০-২১-১)

ফল: সিলেট থান্ডার ৮০ রানে জয়ী

ম্যাচসেরা: আন্দ্রে ফ্লেচার

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD