Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফের স্বপ্নভঙ্গের বেদনায় বাংলাদেশ

December 25, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফের স্বপ্নভঙ্গের বেদনায়  বাংলাদেশ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

উৎসবের একটা মঞ্চ তৈরিই ছিল! মনে হচ্ছিল বড়দিনে মিরপুরের হোম অব ক্রিকেটে লেখা হবে বড় জয়ের এক গল্প। ভারতের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও জয়ের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। কিন্তু আশাভঙ্গে শেষ ঢাকা টেস্ট!

অথচ রোববার মিরপুরের সকালটা ছিল বাংলাদেশেরই। শুরুতেই ৩ উইকেট শিকার। কিন্তু এরপরই একটি ক্যাচ মিস আর একটি জমাট জুটিতে সর্বনাশ। টেস্টের চতুর্থ দিন সকালে জয়ের সুবাস পেলেও দুপুরেই দুঃসংবাদ। রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ার জয়টা কেড়ে নিলেন বাংলাদেশের। হারা ম্যাচে ভারতকে ৩ উইকেটের জয় এনে দিলেন তারা।

ভারত টেস্ট সিরিজ জিতে নিল ২-০ ব্যবধানে। এর আগে ওয়ানডে সিরিজটা অবশ্য জিতেছিল বাংলাদেশই, ২-১ ব্যবধানে।

মিরপুরে ৭৪ রানে ৭ উইকেট হারানো দল আরও কোনো উইকেটই হারাল না শ্রেয়াস ও অশ্বিনের দাপটে। অষ্টম উইকেটে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে মনে রাখার মতো এক জয় এনে দেন। অথচ সকালে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের আঘাতে কেঁপে উঠেছিল ভারত। তারপর শ্রেয়াস-অশ্বিন দারুণ লড়লেন। তাদের কাছেই হেরে গেল বাংলাদেশ।

৪৭তম ওভারে মিরাজকে ছক্কা ও দুটি চার মেরে ভারতকে জয় এনে দেন অশ্বিন। ৬২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। ২৯ রানে নটআউট আইয়ার। অথচ ১ রানে জীবন পেয়েছিলেন অশ্বিন। তারপর যা হবার তাই হলো। মিরাজের ১ ওভারে ১৬ রান নিয়ে শেষ করেন ম্যাচ।

১৪৫ রানের টার্গেটে নেমে ৩ উইকেটে জিতল ভারত। চতুর্থ দিন প্রথম সফরকারীদের প্রয়োজন ছিল ১০০ রান, বাংলাদেশের ৬ উইকেট। এরপর ৩ উইকেট দ্রুত তুলে টাইগাররা। অশ্বিনকেও দ্রুত ফেরানোর সুযোগ আসে। মিরাজের বলে অশ্বিন শর্ট লেগে ক্যাচ দিলে তা হাতে জমাতে পারেন নি মুমিনুল হক।

দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশাই সঙ্গী হলো লাল-সবুজেদের। হার দিয়ে, হোয়াইটওয়াশের কষ্টে ২০২২ সাল শেষ বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০
ভারত ১ম ইনিংস: ৩১৪/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ২৩১/১০
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৫; ৪৭ ওভারে ১৪৫/৭ (আকসার ৩৪, উনাদকাট ১৩, রিশাভ ৯, শ্রেয়াস ২৯, অশ্বিন ৪২; সাকিব ১৪-০-৫০-২, তাইজুল ১১-৪-১৪-০, মিরাজ ১৯-৪-৬৩-৫, তাসকিন ১-০-৪-০, খালেদ ২-০-১২-০)।
ফল: ভারত ৩ উইকেটে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ভারত ২-০তে জয়ী।
ম্যাচসেরা: রবিচন্দ্রন অশ্বিন।
সিরিজসেরা: চেতেশ্বর পুজারা।

Previous Post

জমে উঠলো ঢাকা টেস্ট

Next Post

সাকিব হতাশ, সাকিব আশাবাদী

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
সাকিব হতাশ, সাকিব আশাবাদী

সাকিব হতাশ, সাকিব আশাবাদী

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD