Wednesday, July 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফের বাবা হচ্ছেন, ভারত সফরের পুরোটাতে নেই তামিম!

October 24, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফের বাবা হচ্ছেন, ভারত সফরের পুরোটাতে নেই তামিম!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য এটি ঐতিহাসিক এক সফর। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। লড়াই শুরু নভেম্বরের শুরুতেই। টাইগাররা খেলবে তিনটি টি-টুয়েন্টি আর দুটি টেস্ট। যদিও সিরিজের পুরোটা সময় দেখা নাও যেতে পারে তামিম ইকবালকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ‘সম্ভাব্য আগাম ছুটির’ একটা দরখাস্ত দিয়ে রেখেছেন এই তারকা ওপেনার।

জানা গেছে, দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় প্রতীক্ষায় তামিম। নভেম্বরের নতুন অতিথি আসতে যাচ্ছে তাদের ঘরে। এই সময়টাতে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন তামিম। বিষয়টি বিসিবিকে জানিয়ে রেখেছেন। এ কারণে সফরের পুরোটা সময় তাকে নাও দেখা যেতে পারে।

তামিমের ব্যাপারে বিসিবির টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, ‘তামিম বিষয়টি আমাদের জানিয়েছে। তার সন্তানসম্ভবা স্ত্রীর এখন বেশ কিছু ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। সন্তান ভূমিষ্ঠের সুনির্দিষ্ট তারিখ জানার পর তামিম সেই অনুযায়ী ছুটি নিতে চেয়েছে। সেই সময় ঠিক কখন সেটা দিন কয়েকের মধ্যে সে আমারে জানাবে।’

৩ নভেম্বর টি-টুয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে শুরু হবে বাংলাদেশের ‘প্রথম’ ভারত সফর। ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচ এবং শেষ টি-টুয়েন্টি হবে ১০ নভেম্বর। এরপরই ১৪ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে কলকাতায় ২২ নভেম্বর।

এ অবস্থায় সম্ভবত সফরের মাঝপর্যায়ে ছুটির প্রয়োজন হতে পারে তামিম ইকবালের। যে কারণে তিনি একটি টেস্ট ম্যাচ মিস করতে পারেন তিনি।

ইংল্যান্ড বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের বাজে ফর্ম কাটিয়ে উঠতে কিছুদিনের জন্য বিশ্রামে ছিলেন এই ওপেনার। যে কারণে দেশের মাটিতে গেল আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ও তিনজাতি টি-টুয়েন্টি সিরিজেও খেলেননি। তিনি।

তামিম যদি ছুটিতে যায়, তার জায়গা নেবেন কে? এনিয়ে বিসিবি পরিচালক ও তামিমের চাচা আকরাম খান বলেন, ‘আগে তার ছুটি নেয়ার সময়টা ঠিক হোক। তারপর আমরা তার জায়গায় কাকে নিতে চাই বা কাকে নেয়া উচিত হবে নির্বাচকরা চূড়ান্ত করবেন।’

Previous Post

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই কোহলি

Next Post

13-point Demand

Related Posts

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

বড় হারের পর আত্মসমালোচনায় শান্ত

5
মুমিনুলের ফিফটির পরই ধস, ১৪০ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়েছে বাংলাদেশ

7
ব্যাটিং বিপর্যয়ে আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

ব্যাটিং বিপর্যয়ে আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের

7
Next Post
যে ১১ দফা দাবি ক্রিকেটারদের

13-point Demand

Discussion about this post

সর্বশেষ..

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

বড় হারের পর আত্মসমালোচনায় শান্ত

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ইনিংস ও ৮৫ রানের লজ্জাজনক হারের পর দলের ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের মূল কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ...

মুমিনুলের ফিফটির পরই ধস, ১৪০ রানে থামল বাংলাদেশ

হারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়েছে বাংলাদেশ

by cricbdadmin
0
7

হারারে টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের লজ্জাজনক হারে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় আড়াই দিনের মধ্যেই ম্যাচ হেরে...

ব্যাটিং বিপর্যয়ে আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের

by cricbdadmin
0
7

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে একমাত্র টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে...

২৫ বছরে টেস্ট ক্রিকেটে কতদূর এলাম-তাইজুল দিলেন বিবেকের জবাব

রেকর্ড গড়ে একাই লড়লেন তাইজুল

by cricbdadmin
0
3

হারারে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে...

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

by cricbdadmin
0
8

শেষ মুহূর্ত পর্যন্ত নেদারল্যান্ডসের জয়ই যেন সময়ের অপেক্ষা ছিল। কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের সমতাসূচক গোলে বদলে যায় পুরো...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD