Friday, August 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব

August 19, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, রিপোর্টারের বিশ্লেষণ, র‌্যাংকিং, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি সাকিবের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

হারানো রাজত্ব সপ্তাহ না ঘুরতেই ফিরে পেলেন সাকিব আল হাসান। রবিন্দ্র জাদেজার কাছে টেস্ট অলরাউন্ডার শীর্ষ আসনটি হারিয়েছিলেন তিনি। কিন্তু ফের আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফর্ম করে টেস্টে অলরাউন্ডারদের শীর্ষে উঠেন ভারতীয় তারকা জাদেজা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার ফের নতুন র‌্যাঙ্কিং ঘোষণা করেছে ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা। এখানেই নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাদেজাকে দুইয়ে পাঠিয়ে নাম্বার ওয়ান সাকিব।

যদিও শীর্ষস্থান ফিরে পেতে কিছুই করতে হয়নি সাকিবকে।সাকিবকে সাহায্য করেছেন খোদ জাদেজা। নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলতে পারেননি ভারতীয় এ অলরাউন্ডার। আর এতে নিজের রেটিং পয়েন্ট ৪৩৮ থেকে নেমে গেছে ৪৩০ এ। অন্যদিকে সাকিবের পয়েন্ট রয়েছে আগের জায়গাতেই। তার রেটিং পয়েন্ট ৪৩১।

শীর্ষস্থানে পরিবর্তন ছাড়া অলরাউন্ডার তালিকায় আর তেমন কোনো পরিবর্তন ঘটেনি। আগের জায়গাতেই আছেন সবাই।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে রয়েছেন ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। পাল্লেকেলে টেস্টে ব্যাট হাতে রেকর্ড করা রাহুল দুই ধাপ এগিয়ে ৯ নম্বরে রয়েছেন। একই টেস্টে সেঞ্চুরি করা শেখর ধাওয়ান ১০ ধাপ এগিয়ে ২৮ এ উঠে এসেছেন। অজিঙ্কা রাহানে ৪ ধাপ নেমে এখন দশ নম্বরে।

পাল্লেকেলে টেস্টে না খেললেও বোলারদের শীর্ষে আছেন জাদেজা। অন্যদিকে দলীয় টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান আরো পোক্ত করেছে ভারত। তাদের পয়েন্ট ১২৫ আর দ্বিতীয়তে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১০।

 

 

 

 

Related Posts

যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
জয়ের দুয়ারে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

জয়ের দুয়ারে বাংলাদেশ

0
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দুবাইয়ের ধাঁধার উত্তর একটাই-মুস্তাফিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD