Friday, June 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফের চুপসে গেল মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ

July 8, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফের চুপসে গেল মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সেই একই গল্প। কিছুতেই টি-টুয়েন্টি ম্যাচে পথ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ দল। একবার বোলিংয়ে ব্যর্থ তো আবার ব্যাটিংয়ে ফ্লপ! তবে একটা ব্যাপার নিয়মিত হয় সেটি হলো নেতৃত্ব ব্যর্থতা। মাহমুদউল্লাহ রিয়াদ হতাশ করছেন বারবার! এ কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জিততে পারল না বাংলাদেশ দল।

বৃহস্পতিবার তৃতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ ক্যারিবিয়ানরা জিতল ২-০তে। সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। এর আগে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা।

এদিন গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আফিফ হোসেনের ফিফটি ও লিটন দাসের ৪৯ রানে স্কোরটা কিন্তু মন্দ হয়নি বাংলাদেশের। সব মিলিয়ে স্লো উইকেটে বাংলাদেশ ২০ ওভারে করে ১৬৩ রান। জবাব দিতে নেমে উইন্ডিজ ১০ বল বাকি রেখেই নোঙর করে জয়ের বন্দরে।

অথচ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল দল। বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে সপ্তম ওভারে ৩ উইকেটে ৪৩ রান তুলে স্বাগতিকরা। এরপর মেয়ার্স ও নিকোলাস পুরান চতুর্থ উইকেটে ৫১ বলে ৮৫ রানের জুটি গড়ে সর্বনাশ করেন। ওপনার মেয়ার্স ৩৮ বলে খেলেন ৫৫, পুরান অপরাজিত ৫টি করে চার ও ছক্কায় ৩৯ বলে ৭৪ রানে।

সাকিব আল হাসান নিজের প্রথম ওভারে ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিলেও তাকে এরপরই বোলিং থেকে সরিয়ে নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। সর্বনাশ এখানেই।

এর আগে আফিফ ফিফটি স্পর্শ করেন ৩৮ বলে। তবে ৪৯ থেকে ৫০ করে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হন তিনি।

সেই ২০১৮ সালে সবশেষ সফরে টেস্ট সিরিজে হারার পর টি-টেুয়েন্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার জয়ের দেখা নেই! এবার সামনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার প্রথমটি আগামী রোববার।

সংক্ষিপ্ত স্কোর –

বাংলাদেশ : ২০ ওভারে ১৬৩/৫ (লিটন ৪৯, এনামুল ১০, সাকিব ৫, আফিফ ৫০, মাহমুদউল্লাহ ২২, সোহান ২*, মোসাদ্দেক ১০*; মেয়ার্স ২-০-১৪-০, ম্যাককয় ৪-০-২৯-০, আকিল ৪-০-৩১-০, স্মিথ ৩-০-৩৪-১, শেফার্ড ২-০-১৯-১, ড্রেকস ১-০-৬-০, ওয়ালশ ৪-০-২৫-২)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.২ ওভারে ১৬৯/৫ (কিং ৭, মেয়ার্স ৫৫, ব্রুকস ১২, স্মিথ ২, পুরান ৭৪*, পাওয়েল ৫, আকিল ২*; নাসুম ৪-০-৪৪-২, মেহেদি ৪-০-২১-১, সাকিব ২-০-১০-১, মোসাদ্দেক ৪-০-৩৪-০, মুস্তাফিজ ২-০-২৭-০, শরিফুল ১-০-১৩-০, আফিফ ১-০-১০-১, মাহমুদউল্রাহ ০.২-০-৭-০)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে জয়ী।
ম্যাচসেরা: নিকোলাস পুরান।
সিরিজসেরা: নিকোলাস পুরান।

Previous Post

তামিম-সাকিবদের সঙ্গে নারী ক্রিকেটারদেরও সুখবর

Next Post

বিশ্বকাপ ক্রিকেটের ক্ষণ গণনা শুরু

Related Posts

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

4
বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

7
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

7
Next Post
বিশ্বকাপ ক্রিকেটের ক্ষণ গণনা শুরু

বিশ্বকাপ ক্রিকেটের ক্ষণ গণনা শুরু

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
4

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

by cricbdadmin
0
7

স্বপ্নের মতো এক দিন! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয়...

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
10

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একসঙ্গে ধরা দিল দুই ছবি। একদিকে বাংলাদেশের পেসারদের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, অন্যদিকে বৃষ্টির কারণে...

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD