Friday, September 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফুটবল খেলতে গিয়ে মিরাজের চোট

March 17, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফুটবল খেলতে গিয়ে মিরাজের চোট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অনুশীলনে ক্রিকেটারদের ফুটবল খেলার ব্যাপারটা নতুন কিছু নয়। প্রায়ই এমনটা করেন ক্রিকেটাররা। কিন্তু সেটা করতে গিয়ে অনেকে আবার ইনজুরিতেও পড়ছেন। এই যেমন শুক্রবার বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন মেহেদী হাসান মিরাজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পেয়ে হাসপাতালে গেলেন এই স্পিন অলরাউন্ডার।

দলের অনুশীলনের আগে ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন মিরাজ। এ সময়ে হাসান মাহমুদের একটি কিক মিরাজের মুখে সজোরে আঘাত হানে। মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

সিটি স্ক্যান করানোর পর রিপোর্টে খারাপ কিছু আসেনি। তারপরও সতর্কতার জন্য চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয় হয় তাকে। তার ডানচোখে কিছুটা রক্ত জমে আছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। চোখের ডাক্তার দেখানো হয়েছে। চোখে রক্ত জমে আছে। তবে রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে ওর পরিস্থিতি।’

এদিনই অনুশীলনে ফিরলেন সাকিব আল হাসান। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটের মাঠে সিরিজের প্রথম ওয়ানডে। দুবাই থেকে বৃহস্পতিবার সকালে দেশে ফিরে সাকিব আল হাসান শুক্রবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। সকাল আটটার ফ্লাইটে রনি তালুকদারকে নিয়ে সিলেটে যান সাকিব। জাকিরের পরিবর্তে রনিকে শেষ মুহূর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তামিম ইকবালও অনুশীলন করেন। জ্বরে ভুগছেন ওয়ানডে অধিনায়ক।

Related Posts

বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত মোহাম্মদ মিঠুন
বিশেষ প্রতিবেদন

মিঠুনের হাত ধরে ডব্লিউসিএ বোর্ডে বাংলাদেশ

0
দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শান্তকে নিয়ে স্বস্তির খবর

0
মুস্তাফিজ বাদ, নিউজিল্যান্ড সিরিজে খালেদ
বিশেষ প্রতিবেদন

কেন্টের প্রমোশন মিশনে ফের খালেদের দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD