দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে ফিরলেন এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ৪ দিনের টেস্টে আগামী ২৮ ডিসেম্বর মাঠে নামবেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। ভিলিয়ার্স সবশেষ সাদা পোশাকে আফ্রিকার হয়ে মাঠে নেমেছিলেন গত বছরের জানুয়ারিতে। ডেল স্টেইন শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন ২০১৬ সালের নভেম্বরে।
দলের নেতৃত্বে আগের মতোই আছেন ফাফ ডু প্লেসি । জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্ট শেষ হওয়ার পরই ঘরের মাঠে ভারতের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজে লড়তে হবে প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড-
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টিম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিউনিস ডি ব্রুইন, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশভ মাহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, অ্যান্ডিল ফেলুকভাও, ভারনন ফিলেন্ডার, কাগিসো রাবাদা ও ডেল স্টেইন।










Discussion about this post