Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফিটনেস নিয়ে ভাবছেন না মাশরাফি

October 23, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এশিয়া কাপ ক্রিকেট থেকেই চোট নিয়ে ফিরেছিলেন তিনি। তারপর কিছুদিন বিশ্রাম নিয়েছেন ঠিকই কিন্তু শতভাগ ফিটনেস ফিরে পাননি মাশরাফি বিন মর্তুজা। কুঁচকির চোট গুরুত্ব না দিয়ে খেলে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলার আগে বললেন এখনকার চেয়ে এতোদিন ভাল ফিটনেস নিয়ে খেলেছন তিনি।

মঙ্গলবার মাশরাফি বললেন, ‘আমার আসলে একটু সময়ের দরকার (সেরে উঠতে)। এই সিরিজের আগে তিন সপ্তাহ অনুশীলন করতে পারিনি। পুরোপুরি যায়নি চোট। কিছু ট্রিটমেন্টের দরকার, চিন্তাও করছি। হয়তো বিরতি নিতে পারতাম। কিন্তু এখন আমি একটি ফরম্যাটই খেলি। তাই ভাবিনি।’

সামনেই অবশ্য চার-পাঁচ সপ্তাহ বিশ্রাম পাবেন মাশরাফি। আশা করছেন তখন সব সামলে নেবেন। মাশরাফি বলেন, ‘এই সিরিজের পর চার-পাঁচ সপ্তাহ বিরতি আছে। স্ট্রেংথ ও ফিটনেসের কাজ ঠিকমতো করতে পারলে আশা করি ভালো হবে। ওই খানে (ঊরুতে) বল লেগেছে, আবারও গ্রোয়েনও আছে। ফিজিও অবশ্য খুব ভালো ট্রিটমেন্ট করছে। মোটামুটি ম্যানেজেবল বলেই খেলছি। তবে এর চেয়েও ভালো ফিটনেসে আমি খেলেছি।’

এদিকে প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন ফজলে রাব্বি। অভিষেকে ফ্লপ। তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন মাশরাফি। তিনি বলছিলেন ‘ব্যক্তিগতভাবে আমি অবশ্যই মনে করি আরেকটি সুযোগ পাওয়া উচিত। একটা ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। যদি আপনি বলেন তাকে নেওয়া হলো কেন? তাহলে বলতে পারেন এটা একটা ভুল! কিন্তু নেওয়ার পর অবশ্যই আমি মনে করি তাকে সুযোগ দেওয়া উচিত। কারণ একটা ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত নয়। যে বলে আউট হয়েছে সেটাতে ওকে দোষ দেওয়ার কিছু নেই। তাই রাব্বী আরেকটি সুযোগ ডিজার্ভ করে।’

Previous Post

জিতলেই সিরিজ বাংলাদেশ

Next Post

বল হাতে মাশরাফি, শিশির আতঙ্কে চট্টগ্রামে

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

9
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post

বল হাতে মাশরাফি, শিশির আতঙ্কে চট্টগ্রামে

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
9

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD