Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফাহিমা: ১০-৬-৫-৮

May 3, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফাহিমা: ১০-৬-৫-৮
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দক্ষিণ আফ্রিকা সফরে এবার প্রথম ম্যাচটাই স্মরণীয় হয়ে থাকল নারী ক্রিকেটারদের। ব্যাটে-বলে দুটোতেই ছিল দারুণ দাপট। নর্থ ওয়েস্ট ওমেন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শুরুতে শতরান তুলে নেন রুমানা আহমেদ ও ফারজানা হক। তারপর বল হাতে আগুণ ঝরিয়ে ৮ উইকেট শিকার করেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। এরই পথ ধরে ৯০ রানে জিতেছে বাংলাদেশ। রুমানাদের ২ উইকেটে করা ২৭০ রান তাড়া করতে গিয়ে ৪৫ ওভার ৪ বলে ১৮০ রানে অলআউট নর্থ ওয়েস্ট ওমেন দল।

দিন শেষে আলোচনাতে থাকলেন ফাহিমা খাতুন। মাত্র ৫ রানে ৮ উইকেট! বোলিং ফিগারটা বাঁধিয়ে রাখার মতো: ১০-৬-৫-৮!

বুধবার সাউথ আফ্রিকার পচেফস্ট্রমে প্রথমে ব্যাট করতে নেমে শতরান তুলে নেন রুমানা আহমেদ ও ফারজানা হক। দুই টাইগ্রেস ব্যাটসওম্যান জুটি বেধে ২৬৬ রান করেন। প্রথমে সেঞ্চুরি করেন রুমানা। ১২ চারে ১৩০ বলে শতক তুলেন ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসওম্যান। শেষপর্যন্ত ১৩৬ রানে অপরাজিত থাকেন তিনি।

এরপর ফারজানা ইনিংসের দুই বল বাকি থাকতে সেঞ্চুরিও তুলে নেন, ১৪২ বলে। ১০ চারে সাজানো ১৪৩ বলের ইনিংসটি ১০২ রানে নিয়ে অপরাজিত থাকেন তিনি।

শুক্রবার পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে টাইগারদের নারী দল।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD