গত কয়েকবছর ধরেই ঈদ মানেই টেলিভিশনের পর্দায় সাকিব আল হাসান। আসলে দেশসেরা তারকা বলে কথা। তাকে নিয়ে সবার আগ্রহটা একটু বেশিই তো থাকবে। এই কুরবানির ঈদেও ছোট পর্দায় দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
সেই অনুষ্ঠানে তার সঙ্গে আছেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের সঙ্গে আড্ডায় মাতলেন সাকিব এবং তার স্ত্রী শিশির। বাংলাভিশনের জন্য নির্মিত ‘তারকার উৎসব’ অনুষ্ঠানটি ঈদে প্রচার হবে।
কী থাকছে তাদের আড্ডায়? নামী নির্মাতা ফারুকী জানালেন, ‘আসলে আমরা ক্রিকেট, চলচ্চিত্রসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। দর্শকরা নিশ্চিত আমাদের আড্ডা পছন্দ করবে।’
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রুমানা মালিক মুনমুন।

















