Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফাইনালে জুনিয়র টাইগাররা

August 2, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ইংল্যান্ডকে অনায়াসেই হারাল জুনিয়র টাইগাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে টানা তিন ওয়ানডেতে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। হতাশ তামিম ইকবালরা। কিন্তু জুনিয়র টাইগাররা চমক দেখিয়েই যাচ্ছে।  যুব ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে দল পেলো দুর্দান্ত এক জয়। বৃহস্পতিবার ইংল্যান্ডকে সহজেই হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তানজিদ হোসেন পেলেন সেঞ্চুরি।  আর টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ

এসেক্সে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল তুলে ২২৪ রান। জবাবে নেমে মাত্র ১৫২ রানে অলআউট স্বাগতিক দল। ৭২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আকবর আলীর দল।

ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেনকে হারালেও এরপরই পথ খুঁজে পায় দল। মাহমুদুল হাসান-তানজিদ  ১০৮ রানের জুটিতে পথ দেখান দলকে। ৪১ রান তুলে ফেরেন মাহমুদুল। তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয় (৩১) সঙ্গ দিলেন তানজিদকে । এই সেঞ্চুরিয়ান ১১৩ বলে ১১৭ রানে আউট। ১৬ চার ও ২ ছক্কায় দেখার মতো ইনিংস! তারপরও ১৭ বল বাকি থাকতেই অলআউট বাংলাদেশের যুবারা।
ইংল্যান্ডের হয়ে ৩৮ রানে ৫ উইকেট নেন পেসার নিক কিম্বার।

এরপর দুর্দান্ত বোলিং করলেন বাংলাদেশের বোলাররা। পেস বোলার তানজিম হাসান, শাহিন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর আগুণে তোপে মাত্র ৫১ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।  জ্যাক হেইন্স করেন ৪৩ বলে ৪০ রান।
বাংলাদেশের রাকিবুল ১৯ রানে নেন ৩ উইকেট। তানজিম ৩ উইকেট নেন ২৮ রানে। দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় ও শাহিন।

ত্রিদেশীয় এই টুর্নামেন্টে ৬ ম্যাচে চতুর্থ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ভারত। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে ইংল্যান্ড। আগামী সোমবার ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারত।

সংক্ষিপ্ত স্কোর-
 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.১ ওভারে ২২৪ (তানজিদ ১১৭, পারভেজ ৪, মাহমুদুল ৪১, হৃদয় ৩১, শাহাদাত ০, আকবর ১১, শামিম ১, মৃত্যুঞ্জয় ০, তানজিম ১, রাকিবুল ২, শাহিন ১*; কিম্বার ৫/৩৮, কালেন ১/৩৯, গোল্ডসওয়ার্থি ০/৪০, বল্ডারসন ০/৩০, কাদরি ০/৪১, হিল ১/৩৪)

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৩৯ ওভারে ১৫২ (চার্লসওয়ার্থ ৪, ক্লার্ক ৪, মোজলি ১৭, হেইন্স ৪০, গোল্ডসওয়ার্থি ২, হিল ১, বল্ডারসন ১৮, বিন ৩০, কিম্বার ১১, কালেন ৬, কাদরি ০*; তানজিম ৩/২৮, শামিম ০/২৮, শাহিন ২/২৯, মৃত্যুঞ্জয় ২/২৩, রাকিবুল ৩/১৯, হৃদয় ০/২০,)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭২ রানে জয়ী

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD