Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

প্রিমিয়ার লিগে আইকন ১২ ক্রিকেটার

January 11, 2018
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
জয়ে ফিরল লিজেন্ডসরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। জানা গেল এবার আইকন ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। লিগের ১২টি ক্লাবের জন্য ১২জন আইকন ক্রিকেটার রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। খসড়া তালিকা অনুযায়ী আইকন ক্রিকেটাররা হলেন- মাশরাফি বিন মতুর্জা, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।

আগেরবার আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান। এবার প্লেয়ার্স ড্রাফটের তালিকায় নেই তার নাম। কিছুদিন আগে জাতীয় লিগের শেষ রাউন্ডে দর্শক পেটানোর কারণে ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাস নিষিদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার। লিগে তার খেলার সুযোগ নেই।

এবারের লিগে আইকনদের সবার পারিশ্রমিক একই রাখা হয়নি। জাতীয় দলের ৫ সিনিয়র ক্রিকেটার মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ পাবেন ৩৫ লাখ টাকা করে। বাকি সাত আইকনের পারিশ্রমিক ২৫ লাখ টাকা করে।

দলবদলে আবারো ফিরে এসেছে প্লেয়ার বাই চয়েজ। এক মৌসুম পর আবার পুরনো পথে আয়োজকরা। আসছে ২০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ১৪ জানুয়ারির মধ্যে ক্লাবগুলোকে গত মৌসুমের দল থেকে ধরে রাখা ৫ ক্রিকেটারের (রিটেইন) নাম জমা দিতে হবে।

সবশেষ ২০১৬ সালে দলবদল হয়েছিল প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে। সেবার দুজন করে ক্রিকেটার ধরে রাখার নিয়ম ছিল। পারিশ্রমিক কিছুটা বেড়েছে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD