আবাহনীকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার লিগের শেষ রাউন্ডে রোববার তাদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারে আবাহনী তুলে ১৬০ রান। এরপর সৌম্য সরকারের (৯৭) ব্যাটিং সহজ জয় এনে দেয় দলকে। ২২.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় দল।
এদিকে সুপার লিগের আরেক ম্যাচে রোববার গত মৌসুমের চ্যাম্পিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জকে ৩৮ রানে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি।



