Sunday, June 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রিমিয়ার ক্রিকেট লিগ পেছাল: শুরু ৫ ফেব্রুয়ারি

January 5, 2018
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
দাপুটে জয় দিয়ে সুপার সিক্সে রূপগঞ্জ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

শুরুতেই সম্ভাব্য সূচি থেকে সরে গেল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)। বলা হচ্ছিল এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে ২০ জানুয়ারি। কিন্তু সেটি দুই সপ্তাহের বেশি পিছিয়ে গেল। একইসঙ্গে বদলে গেল ক্রিকেটার ধরে রাখার সংখ্যা। এবারের প্রিমিয়ার লিগে আগেরবারের দল থেকে ৫ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে প্রতিটি ক্লাব। এটি আগে যেটি বলা হয়েছিল ৪ জন। বুধবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে এই সিদ্ধান্তগুলো জানান সিসিডিএম চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ।

এর আগে গত মাসে কাজী ইনাম বলেছিলেন, প্রতিটি দল ৪ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। লিগ শুরু হবে ২০ জানুয়ারি। বুধবার তিনি বলেন, ‌’জানুয়ারির শেষ সপ্তাহে লিগ শুরু করার আমাদের ইচ্ছে ছিল। কিন্তু মাঠের স্বল্পতা রয়েছে। জাতীয় লিগ এখন শেষ, বিসিএলের প্রথম তিন রাউন্ড শেষ হবে ২৪ জানুয়ারির মধ্যে। ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজ ড্রাফট অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। এ অবস্থায় লিগ শুরু হবে ৫ ফেব্রুয়ারি।’

একইসঙ্গে আরো জানান, ‘প্রতিটি ক্লাব ৫ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। বেধে দেওয়া সময়ের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের নাম জমা দিতে হবে। দেখুন, ২০১৬ মৌসুমে দুজন করে ক্রিকেটার ধরে রাখার নিয়ম ছিল। সম্প্রতি আমরা দেখেছি বিপিএলের মত টুর্নামেন্টে ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হয়েছে। ক্লাবগুলোর সঙ্গে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারা চায় স্কোয়াডের ধারাবাহিকতা যতটা সম্ভব বজায় থাকুক।’

যদিও ‘এ প্লাস’ ও ‘এ’ ক্যাটাগরির কোনো ক্রিকেটারকে ধরে রাখা যাবে না। এ ক্যাটেগরির ১২ ক্রিকেটারের তালিকা তৈরি করবেন জাতীয় নির্বাচক কমিটি। ক্রিকেটারদের পারিশ্রমিক প্রাপ্তিতে স্বচ্ছতা এটা করছে সিসিডিএম। কাজী ইনাম বলেন, ‘ক্লাবগুলোর ধরে রাখা ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ ভাগ ড্রাফটের আগেই পরিশোধ করতে হবে। কোনো ক্লাব সেটি না করলে সেই ক্রিকেটারকে তারা ধরে রাখতে পারবে না। ওই ক্রিকেটার ড্রাফটে চলে আসবেন। ড্রাফট থেকে যাদের নেওয়া হবে, তাদেরকে টুর্নামেন্ট শুরুর আগেই বেধে দেওয়া সমরে মধ্যে ৫০ শতাংশ টাকা দিয়ে দিতে হবে। ২৫ ভাগ দিতে হবে টুর্নামেন্ট চলাকালীন, বাকি ২৫ ভাগ টুর্নামেন্ট শেষ হলে।’

এদিকে বুধবার জানা গেছে, ঢাকা দ্বিতীয় বিভাগ লিগ শুরু হবে ২০ জানুয়ারি। দ্বিতীয় বিভাগের দলবদল ১০ জানুয়ারি।

Previous Post

মাশরাফিদের স্বাধীনতা দিচ্ছেন হ্যালসল

Next Post

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট দলেও সাকিব-মুশফিক

Related Posts

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

7
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯
বিশেষ প্রতিবেদন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

4
Next Post
রোদ ঝলমলে দিনে নতুন ইতিহাস বাংলাদেশের

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট দলেও সাকিব-মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ লড়াইয়ে নতুন সমীকরণ, তিন পরিবর্তন বাংলাদেশ দলে

by cricbdadmin
0
8

সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছেন নাহিদা

by cricbdadmin
0
9

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশের মেয়েরা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শুধু গুরুত্বপূর্ণ একটি জয়ই পায়নি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD