Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রস্তুতিটা ভালই হলো সৌম্য-তামিম-মুশফিকদের

May 20, 2021
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রস্তুতিটা ভালই হলো সৌম্য-তামিম-মুশফিকদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াই শুরু ২৩ মে। তিন ম্যাচের সেই ওয়ানডে লড়াই শুরুর আগে এখন দল খেলছে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। যেখানে প্রথমটিতেই ব্যাটিংয়ে ভাল প্রস্তুতি সারলেন তামিম ইকবাল, সৌম্য সরকার আর মুশফিকুর রহিমরা। শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতি ভালোই হয়েছে। সবুজ দলের গড়া বড় স্কোরের চ্যালেঞ্জ লাল দল টপকে যায় তামিম, মুশফিকুর রহিমদের ব্যাটে।

বৃহস্পতিবার সাভারের বিকেএসএপিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেন বাংলাদেশের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। ৪৫ ওভারের ম্যাচে সবুজ দল তুলে ৩ উইকেটে ২৮৪ রান। এরপর লাল দল ৫ উইকেটে জয় তুলে নেয় ৪১ ওভারে।

সবুজ দলের হয়ে সৌম্য সরকার ৭০ বলে করেন ৬০ রান। পাঁচ নম্বরে মাহমুদউল্লাহ ৫৪ বলে ৬২ রান। আর ছয়ে নেমে আফিফ হোসেন ধ্রুব ৫৪ বলে ৬৪। এরপর লাল দলের রান তাড়ায় তামিম ফেরেন ৫৮ বলে ৮০ রানে। ৫৫ বলে ৬৪ রান করে বিশ্রামে যান মুশফিক।

কোয়ারেন্টাইন কাটিয়ে মাত্র একদিনের অনুশীলনের পর এই ম্যাচে নামা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে তেমন চেনা যায়নি। সবুজ দলের সাকিব আউট হন ২০ বলে ২৮ রানে। বল হাতে ৬ ওভারে ৪৫ রান খরচায় উইকেট নিয়েছেন ১টি। লাল দলের হয়ে মুস্তাফিজ ৭ ওভারে ৪৮ রানে উইকেটশূন্য।

বিকেএসপিতেই শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর রোববার সিরিজের প্রথম ওয়ানডে লঙ্কানদের বিপক্ষে। পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ মার্চ। দিবা-রাত্রির তিনটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু দুপুর ১ টায়।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ সবুজ: ৪৫ ওভারে ২৮৪/৩ (নাঈম ৩৮ (স্বেচ্ছাবসর), সৌম্য ৬০ (স্বেচ্ছাবসর), সাকিব ২৮, মিঠুন ৩, মাহমুদউল্লাহ ৬২ (স্বেচ্ছাবসর), আফিফ ৬৪ (স্বেচ্ছাবসর), মিরাজ ১৭, বিপ্লব ৩* ; মুস্তাফিজ ৭-০-৪৮-০, সাইফ ৯-০-৬৫-০, মেহেদি ৯-০-৪০-২, শরিফুল ৭-০-৪৫-১, মোসাদ্দেক ৮-১-৩৮-০, নাসুম ৫-০-৪৪-০)।

বাংলাদেশ লাল: ৪১ ওভারে ২৮৮/৫ (তামিম ৮০, লিটন ১৫, ইমরুল ৩৩, মুশফিক ৬৪ (স্বেচ্ছাবসর), শান্ত ৯, মোসাদ্দেক ২৮, মেহেদি ২৪ (স্বেচ্ছাবসর), সাইফ ২৬*, মোসাদ্দেক ২*; তাসকিন ৬-০-৪৫-০, শহিদুল ৩-০-২৩-০, সাকিব ৬-০-৪৫-১, মিরাজ ৭-০-৫২-০, মাহমুদউল্লাহ ৫-০-২৯-২, তাইজুল ৬-১-২১-১, বিপ্লব ৩-০-৩৪-০, আফিফ ২-০-৯-০, সৌম্য ৩-০-২৮-০)।

Previous Post

ওয়ানডে দলে ফিরলেন সাকিব, বাদ ইমরুল-শান্ত

Next Post

সিরিজে চার আম্পায়ারই বাংলাদেশের

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

5
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
মুমিনুলদের শ্রীলঙ্কা সফরসূচি চূড়ান্ত

সিরিজে চার আম্পায়ারই বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
5

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD