Wednesday, May 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রশংসায় ভাসছেন সাকিব

June 25, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
টানা দুই শতরানে কিংবদন্তিদের পাশে সাকিব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্যারিয়ারের সেরা সময়টাই যেন কাটাচ্ছেন তিনি। ব্যাট-বলে দারুণ সফল। বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা তারকা। সোমবার আফগানদের বিপক্ষে হাফসেঞ্চুরি আর ৫ উইকেট নিয়েছেন। তারই পথ ধরে এই অলরাউন্ডার গড়েছেন একাধিক রেকর্ড। একইসমঙ্গ চলছে সাকিব বন্দনা!

আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে টাইগাররা। ম্যাচে হাফ-সেঞ্চুরি (৫১) করে ডেভিড ওয়ার্নারকে টপকে এ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আবার শীর্ষে ফিরেন সাকিব (৪৭৬)। ২৯ রানে ৫ উইকেট। তার পথ ধরে বিশ্বকাপে ৪৭৬ রানের সঙ্গে ১০ উইকেটের মালিক কেবল এখন তিনি।

দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাকিব ১০০০ রানের মাইলফলকে পা রেখেছেন। পাশাপাশি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ৩০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড গড়েন। এ অবস্থায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি বলেন, ‘ক্রিকেট দুনিয়ার সেরা অলরাউন্ডারদের তালিকায় নিজের নাম লিখে ফেলেছে সাকিব। বিশ্বকাপের এ আসরে ও সেরা ক্রিকেটার’

ব্রায়ান লারাও মুগ্ধ সাকিবে। তিনি টুইটারে লিখেছেন, , ‘কী অসাধারণ পারফরমার #সাকিব আল হাসান।’ ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক লিখেছেন, ‘ক্রিকেটের তিন সংস্করণে দীর্ঘ দিন শীর্ষ বা দ্বিতীয় স্থানে থাকাটা কঠিন। কোনো সন্দেহ নেই ক্রিকেট ক্যারিয়ার শেষে সেরা অলরাউন্ডারদের তালিকায় অমর হয়ে থাকবে সাকিবের নাম।’

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের টুইটে মেতেছেন সাকিব বন্দনায়। তিনি লিখেছেন, ‘সাকিবের আরো একটি অবিশ্বাস্য পারফরম্যান্স। তার খেলার স্টাইল আমার ভালো লাগে। এতো শত অর্জনের পরও সে যার পর নাই বিনয়ী ও ভদ্র।’

সাকিবের প্রশংসা করেন ভারতের সাবেক পেসার জহির খান। বলেন, ‘ও যুবরাজ সিংয়ের মতো টুর্নামেন্ট পার করছে। ২০১১ বিশ্বকাপে যুবরাজ প্রতি ম্যাচেই ব্যাটে-বলে অবদান রেখেছে। বাংলাদেশের হয়ে সাকিব ঠিক এ কাজটাই করছে। এটা তার জন্য দারুণ এক টুর্নামেন্ট। দিন দিন সে আরও ভালো পারফর্ম করছে। তার সবচেয়ে কম রান বোধ হয় ৪১। ব্যাট হাতে সে ভীষণ ধারাবাহিক আর বল হাতেও ১০ ওভারের কোটা পূরণ করছে। ’

বিশ্বকাপে এ পর্যন্ত ৬ ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছে- ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১ ও ৫১।

 

Previous Post

ছুটির আনন্দে টাইগাররা

Next Post

চোট নিয়ে মাঠের বাইরে মাহমুদউল্লাহ

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

7
হোম অব ক্রিকেটের ২০০
বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

5
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

5
Next Post
চোট নিয়ে মাঠের বাইরে মাহমুদউল্লাহ

চোট নিয়ে মাঠের বাইরে মাহমুদউল্লাহ

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ...

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
5

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

আইসিসির বার্ষিক হালনাগাদে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলেও বাংলাদেশের জন্য খবরটি ইতিবাচক। সামান্য পয়েন্ট বৃদ্ধি, সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের পতন-এই...

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
8

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD